Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার
    আন্তর্জাতিক

    ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

    এফ. আর. ইমরানমার্চ 9, 2026Updated:মার্চ 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোহাম্মদ ইসরাফিল মীর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট করায় ৬ প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। তাদের মধ্যে ১ জন বাংলাদেশি রয়েছেন। বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে। সূত্র : দ্য ডিসেন্ট

    গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর।

    সোমবার (৯মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ খবর নিশ্চিত করেছে বাহরাইন নিউজ এজেন্সি।

    বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট তাদেরকে গ্রেপ্তার করে।

    বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘ইরানের আগ্রাসনের পরবর্তী পরিস্থিতির ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করার অভিযোগে ছয়জন এশীয় নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা এসব ভিডিওতে ওই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো আচরণ হিসেবে বিবেচিত হয়েছে।’

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতা হিসেবে মুজতবা খামেনিকে বেছে নিয়ে ইরান “ভুল করেছে”: ট্রাম্প

    মার্চ 10, 2026
    মতামত

    ইরান যুদ্ধের নতুন অধ্যায়: খামেনি হত্যার পর বদলে গেছে সমীকরণ

    মার্চ 9, 2026
    আন্তর্জাতিক

    ইরানের ইসফাহানে প্রচুর পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে: গ্রোসি

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.