Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দ্য ফোর্টি রুলস অব লাভ : এলিফ শাফাক
    সাহিত্য

    দ্য ফোর্টি রুলস অব লাভ : এলিফ শাফাক

    এফ. আর. ইমরানডিসেম্বর 22, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ‘দ্য ফোর্টি রুলস অব লাভ’ (The Forty Rules of Love- ‘ভালোবাসার চল্লিশটি নিয়ম’) এলিফ শাফাক রচিত একটি উপন্যাস। এটি ২০০৯ সালের মার্চ মাসে প্রকাশিত হয়। বইটি মাওলানা জালাল-উদ-দীন রুমি ও তার সঙ্গী শামস তাবরিজিকে নিয়ে রচিত। বইটিতে শামস কীভাবে ভালোবাসা দিয়ে একজন পণ্ডিতকে সুফিতে পরিণত করেছেন তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তুরস্ক ও ফ্রান্সে বইটির ৭৫০,০০০ এর অধিক কপি বিক্রি হয়।

    মূল্যায়ন

    ‘দ্য ফোর্টি রুলস অব লাভ’ মেনশন স্পেশালে লিতেরাতুর এত্রঁজের লাভ করে। ২০১২ সালের আন্তর্জাতিক আইএমপিএসি ডাবলিন সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়। ২০১৯ সালের ৫ই নভেম্বর বিবিসি নিউজের প্রকাশিত ১০০ “সবচেয়ে অনুপ্রেরণাদায়ী” উপন্যাসের তালিকায় দ্য ফোর্টি রুলস অব লাভ উপন্যাসটিকে তালিকাভুক্ত করে। এটি আমাদের বিশ্বকে গড়ে দেওয়া উপন্যাস-এর “লাভ, সেক্স অ্যান্ড রোম্যান্স- ফেব্রুয়ারি” বিভাগে অন্তর্ভুক্ত হয়।

    ‘মোর ম্যাগাজিন’ মধ্যবয়স্ক এক মহিলার জীবনের একঘেয়ে গল্পকে বিস্ময়কর উপায়ে মহাকাব্যিক ইতিহাসের সাথে একই সুতোয় বুনেছেন এই জনপ্রিয় তুর্কি লেখিকা।”- পাবলিশার্স উইকলি

    লেখার কলাকৌশল সংক্ষেপ-

    তুরস্কের জনপ্রিয় লেখিকা এলিফ শাফাক এই বইতে লিখেছেন আপাতদৃষ্টিতে সম্পূর্ণ আলাদা দুই সময়ের কাহিনি। আকর্ষণীয় কাহিনি, পুরো বইয়ের গল্প আবর্তিত হয়েছে যুক্তিবাদী মস্তিষ্ক আর অবাধ্য, আহত হৃদয়ের দ্বন্দ্বকে ঘিরে। 

    একটি গল্প সমসাময়িক। অন্যদিকে আরেকটি গল্পের পটভূমি রচিত হয়েছে ত্রয়োদশ শতাব্দীতে, যখন বিখ্যাত মুসলিম দার্শনিক রুমি তার আত্মিক পথপ্রদর্শক, রহস্যময় দরবেশ শামস তাবরিজির দেখা পেলেন। লেখিকার সাবলীল লেখনীতে দুই সময়ের দুই গল্পে মিলেমিশে রচিত হয়েছে ভালোবাসার এক চিরন্তন উপাখ্যান।

    এলা রুবিনস্টাইনের বয়স চল্লিশ। স্বামী সন্তান সবই আছে, কিন্তু ভালোবাসা নেই। আর তাই দাম্পত্যজীবনে সুখ নেই তার। একঘেয়েমী থেকে বাচঁতে এক লিটারেরি এজেন্টের অধীনে পাঠক হিসেবে কাজ নিল সে। প্রথম যে পাণ্ডুলিপি তার হাতে এল তার নাম মধুর অবিশ্বাস, লেখকের নাম আজিজ জাহারা। প্রথমে বেশ অনীহার সাথে বইটা পড়তে শুরু করলেও ধীরে ধীরে সে ডুবে যেতে লাগল কাহিনিতে। জানতে পারল, কিভাবে রুমির জীবন বদলে গিয়েছিল ভবঘুরে দরবেশ শামস তাবরিজির স্পর্শে। পরিচিত হলো বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভালোবাসার অদৃশ্য নিয়মের সাথে। যার কাছে সব ধর্ম, সব মানুষ একই সমান। এক সময় এলা আবিষ্কার করল, রুমির এবং তার নিজের জীবনের গল্পে কোনো পার্থক্য নেই। রুমির জীবনে যেমন শামস এসেছিল; তেমনি তার জীবনে এসেছে জাহারা, তাকে মুক্তি দিতে শেষ পর্যন্ত হৃদয়ের কাছেই হার মানার সিদ্ধান্ত নিয়েছে শাফাকের নায়িকা, এবং একবারও পেছনে না তাকিয়ে সেই পথেই এগিয়ে গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইরানের বিরুদ্ধে এই মার্কিন-ইসরায়েল যুদ্ধ কি বন্ধ করা যাবে?

    মার্চ 16, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প চাইলেই আর ইরান যুদ্ধ শেষ করতে পারবেন না

    মার্চ 16, 2026
    মতামত

    গাজায় কোনও যুদ্ধবিরতি নেই

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.