Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বজুড়ে রোজার সময়: কোথায় কতটা দীর্ঘ?
    সাহিত্য

    বিশ্বজুড়ে রোজার সময়: কোথায় কতটা দীর্ঘ?

    নাহিদফেব্রুয়ারি 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রমজান মাস ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি হিজরি সনের রমজান মাসে মুসলিমরা সাহরি থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থেকে রোজা পালন করেন। এটি শুধু ধর্মীয় আদেশ নয়, বরং আত্মশুদ্ধির একটি অমূল্য অভ্যাস।

    বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়ের দৈর্ঘ্য এক হতে পারে না। কারণ ভৌগোলিক অবস্থান এবং সূর্যোদয়-সূর্যাস্তের সময়ের তারতম্যের কারণে রোজার সময়ের পার্থক্য দেখা যায়। পৃথিবীর যেসব দেশ বিষুবরেখার কাছাকাছি অবস্থিত। সেখানে সাধারণত রোজা রাখার সময় অপেক্ষাকৃত কম হয়। তবে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের দেশগুলোতে ঋতুভেদে রোজার সময় অনেক দীর্ঘ হতে পারে।

    এ বছর রোজা রাখা সবচেয়ে দীর্ঘ হতে পারে এমন কিছু দেশের মধ্যে রয়েছে ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড এবং স্কটল্যান্ড। উদাহরণস্বরূপ, ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরে রোজার সময় হবে ১৭ ঘণ্টা ৫ মিনিট এবং গ্রিনল্যান্ডের নুউক শহরে এই সময় ১৭ ঘণ্টা। একইভাবে, স্কটল্যান্ডের গ্লাসগো, কানাডার অটোয়া, সুইজারল্যান্ডের জুরিখ, ইতালির রোম, স্পেনের মাদ্রিদ, যুক্তরাজ্যের লন্ডন এবং ফ্রান্সের প্যারিসের মতো শহরগুলোতে প্রায় ১৬ ঘণ্টা ৫ মিনিট পর্যন্ত রোজা রাখতে হবে।

    তবে এ বছর এমন কিছু দেশও রয়েছে যেখানে রোজা তুলনামূলকভাবে কম সময়ের জন্য পালন করতে হবে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ, চিলির পুয়ের্তো মন্ট, পাকিস্তানের করাচি, আর্জেন্টিনার বুয়েনস আইরেস, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, ভারতের নয়া দিল্লি, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে রোজার সময় ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

    বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, যেসব দেশ গ্রিনল্যান্ড এবং আলাস্কার মতো অঞ্চলগুলিতে সূর্য কখনও অস্ত যায় না। সেসব অঞ্চলের মুসলমানদের জন্য মক্কা এবং সৌদি আরবের সময় অনুযায়ী রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা। কারণ মক্কা ইসলামের পবিত্রতম স্থান এবং তার সময়ানুযায়ী রোজা পালন করা এক ধরনের ঐতিহ্য।

    এ বছর বিশ্বব্যাপী মুসলমানরা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন সময় রোজা পালন করবেন এবং এটি তাদের ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বরিশালের কৃতি সন্তান আলী আহমদ

    ফেব্রুয়ারি 27, 2026
    ফিচার

    সংস্কৃতি: কেবল শিল্প নয়, দৈনন্দিন জীবন ও ক্ষমতার খেলা

    ফেব্রুয়ারি 18, 2026
    সাহিত্য

    শুভ জন্মদিন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

    নভেম্বর 13, 2025
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.