Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টাঙ্গুয়ার জলচর অতিথি পাখি শুমারির গল্প!
    সাহিত্য

    টাঙ্গুয়ার জলচর অতিথি পাখি শুমারির গল্প!

    এফ. আর. ইমরানমে 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এ বছরের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ টাঙ্গুয়ার হাওরে জলচর পাখি শুমারি করতে গেলাম। ১৫ তারিখ সারা দিন হাওরের সব বিলে পাখিশুমারি চলল। এই সময় হাওরে পানি কমে যাওয়ায় দলে দলে পরিযায়ী হাঁসগুলো এই হাওরে ভিড় করে খাবার ও বিশ্রামের আশায়।

    এ বছর পাখি গণনা শেষে একেবারেই হতাশ হলাম। পাখি পাওয়া গেল ৩৪ প্রজাতির মাত্র ২২ হাজার ৫৪৭টি। ১৯৯১ সাল থেকে এই হাওরে পাখি গণনা হয়। এ বছর সবচেয়ে কম পাখি দেখা গেছে টাঙ্গুয়ার হাওরে। ফেব্রুয়ারিতে সাধারণত এই হাওরে ১ লাখ ৫০ হাজারের মতো পাখি দেখা যায়।

    এই পাখির গণনা থেকেই বলা যায়, আমাদের চোখের সামনে এই হাওরের পাখির আবাস কীভাবে হারিয়ে যাচ্ছে। পাখি গণনায় গিয়ে দেখলাম, পরিযায়ী পাখির চেয়ে দেশি হাঁস পালন এখানে বহুগুণ বেড়ে গেছে। যে হাওর একসময় দখলে থাকত বুনো হাঁসের, এখন তা দখল করেছে মানুষ আর পালা হাঁস।

    স্থানীয় সহকর্মীরা বললেন, এই বছর বিষটোপ দিয়ে পাখি মারা হয়েছে অবাধে। ফলে পাখিরা হাওর ছেড়ে হয়তো অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। পাশাপাশি গোচারণের ফলে পুরো জলবন শেষ হয়ে গেছে। মাত্র এক যুগ আগের হাওর আর এখনকার হাওরের মধ্যে অনেক তফাত। ভালো খবর হলো, এই বছর টাঙ্গুয়ায় দেখা মিলেছে বিরল একটি হাঁস “বৈকাল তিলিহাঁস”। পাখিশুমারির গত ১৪ বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, টাঙ্গুয়ার ৫৯ প্রজাতির পাখির সংখ্যা দিন দিন কমছে।

    ফেব্রুয়ারি মাসের ২৩ ও ২৪ তারিখ আমরা পাখিশুমারি করলাম হাকালুকি হাওরে। দুই দিনব্যাপী এই শুমারিতে পুরো হাওরের ৪৫টি বিলে পাখি দেখা গেছে ৩৬ হাজার ২৭৬টি। গোটা পৃথিবীর সবচেয়ে মহাবিপন্ন হাঁস বেয়ারের ভূতিহাঁসের দেখা মিলেছে এবার এই হাওরে। ২০০৫ সাল থেকে নিয়মিত এই হাওরে পাখিশুমারিতে যাই।

    এই হাওরে প্রতি শীত মৌসুমে প্রায় অর্ধলাখ পাখির দেখা মেলে। হাওরের যেসব বিল লিজ দেওয়া হয়, তা যদি পাখির উপযোগী করা যায়, তাহলে পাখির উপস্থিতি আরও বাড়বে।

    উপকূলজুড়ে প্রায় ৪২টি ছোট-বড় চরে আমরা প্রতিবছর পাখিশুমারি করে থাকি। এই পাখি গণনা চলছে ১৯৮৭ সাল থেকে। এই বছরের জানুয়ারির ৭ তারিখ থেকে ১০ দিনব্যাপী পাখিশুমারি হলো।

    পাখিশুমারির দলে নেতৃত্ব দিলেন আমার বন্ধু সায়েম চৌধুরী। ভোলা, নোয়াখালী আর বরিশাল উপকূলের প্রত্যন্ত চরে এই বছর ৫৪ প্রজাতির ৩৮ হাজার পাখি দেখা গেছে। এই এলাকায় মূলতঃ সৈকত পাখির দেখা মেলে। এই বছর দেখা গেছে দুটি চামচঠুঁটো বাটান। পৃথিবীতে এই পাখি মাত্র ২০০ জোড়া টিকে আছে। এ ছাড়া দেখা মিলেছে প্রায় দেড় হাজার গাংচশার দল। এটিও পৃথিবীব্যাপী বিপন্ন একটি পাখি।

    কুয়াকাটা থেকে সুন্দরবনের দুবলা পর্যন্ত পাখিদেখিয়েদের জন্য অচেনা এক রুট। এই অঞ্চলে আগে পাখিশুমারি হতো না। দুই বছর ধরে আমরা পাখিশুমারি করছি। এই বছর এ এলাকায় আমরা পাখিশুমারি করেছি জানুয়ারির ২২ থেকে ২৭ তারিখ পর্যন্ত। এই সময় ৭৫ প্রজাতির প্রায় ৯ হাজার ২০৬টি পাখি দেখা গেছে। এই গণনায় সবচেয়ে বিরল পাখিটির নাম ইউরেশীয় ওয়েস্টার ক্যাচার। সংখ্যায় ছিল মাত্র ২ টি।

    উপকূলের আরও একটি গুরুত্বপূর্ণ এলাকায় পাখিশুমারি হয়েছে এবার। সেটি সোনাদিয়া দ্বীপ। সৈকত পাখির সবচেয়ে নিরাপদ বিচরণস্থল এটি। পৃথিবীব্যাপী বিরল সাত-আটটি প্রজাতির পাখির দেখা মেলে এই এলাকায়। এবারও দেখা মিলেছে চামচঠুঁটো বাটানের। তবে সংখ্যায় মাত্র ৩টি।

    এ বছর পাখিশুমারিতে পাওয়া গেছে ৫ হাজার সৈকত পাখি। সারা দেশে এবার জলচর পাখি গণনায় পাওয়া গেছে প্রায় ১ লাখ ২৯ হাজার ৭৫২টি পাখি, যা গত বছরের তুলনায় অনেক কম। এ বছর টাঙ্গুয়ার হাওরে পাখি কম পাওয়ায় এই সংখ্যা কমে গেছে।

    আজ (১০ মে) পরিযায়ী পাখি দিবস। আমরা সব সময় বলি, পরিযায়ী পাখি মানে অতিথি পাখি নয়, এরা আমাদেরই পাখি। এই দেশে পরিযায়ী পাখিরা প্রায় সাত মাস বিচরণ করে। তারপর তারা ফিরে যায় নিজ প্রজননভূমিতে। এই বছর পাখি দিবসের প্রতিপাদ্য হলো “পাখিবান্ধব শহর ও সম্প্রদায় গঠন”। আমাদের দেশের শহরগুলোতে জলাশয় নেই বললেই চলে। পাখিবান্ধব শহর আমাদের সব সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বরিশালের কৃতি সন্তান আলী আহমদ

    ফেব্রুয়ারি 27, 2026
    ফিচার

    সংস্কৃতি: কেবল শিল্প নয়, দৈনন্দিন জীবন ও ক্ষমতার খেলা

    ফেব্রুয়ারি 18, 2026
    সাহিত্য

    শুভ জন্মদিন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

    নভেম্বর 13, 2025
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.