Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অতিরিক্ত ঘাম কমানোর ১১টি সহজ উপায়
    সাহিত্য

    অতিরিক্ত ঘাম কমানোর ১১টি সহজ উপায়

    হাসিব উজ জামানমে 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অতিরিক্ত ঘাম কমানোর ১১টি সহজ উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গরমের দিনে অতিরিক্ত ঘাম হওয়া সাধারণ একটি বিষয়, তবে এটি শরীরের জন্য বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। ঘামের ফলে শরীরে দুর্গন্ধ তৈরি হয়, পোশাক নষ্ট হয় এবং পানিশূন্যতা হতে পারে। অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে কিছু সহজ ও কার্যকর টিপস মেনে চলতে পারেন:

    ১. বেবি পাউডার ব্যবহার করুন: শরীরের যেসব স্থানে অতিরিক্ত ঘাম হয়, সেসব স্থানে বেবি পাউডার ব্যবহার করলে ঘাম শোষিত হয় এবং ঘাম কমে।

    ২. হালকা রঙের পোশাক পরুন: গরমের দিনে এমন কাপড় পরুন যেগুলো বাতাস চলাচল করতে দেয় এবং হালকা রঙের পোশাক পরলে সূর্যের তাপ প্রতিফলিত হয়, যা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে।

    ৩. অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহার করুন: ঘুমানোর আগে অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহার করুন। এটি ঘামের গ্রন্থিগুলিকে ব্লক করে ঘাম কমাতে সাহায্য করে।

    ৪. লেবুর রস ব্যবহার করুন: লেবুর টুকরা বা রস বগলে এবং অন্যান্য ঘাম বেশি হয় এমন স্থানে ঘষে নিন। এটি ঘাম কমাতে সাহায্য করবে এবং দুর্গন্ধ দূর করবে।

    ৫. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান: দুধ, শাকসবজি, ফল, অলিভ অয়েল, বাদাম, গ্রিন টি, ওটস এবং মিষ্টি আলু খাদ্য তালিকায় যুক্ত করলে ঘাম কমাতে সহায়তা করে।

    ৬. পর্যাপ্ত পানি পান করুন: প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং ফলের রস খান। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ঘাম কমাতে সাহায্য করে।

    ৭. অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত প্রসাধনী ব্যবহার করুন: অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত প্রসাধনী ঘাম কমাতে কার্যকর।

    ৮. বাহুমূল পরিষ্কার রাখুন: প্রতিদিন সাবান দিয়ে শরীরের অঙ্গগুলো পরিষ্কার করুন, বিশেষ করে বগল, যাতে ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ দূর হয়।

    ৯. অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন: অতিরিক্ত ঝাল খাবার এবং ক্যাফেইন গ্রহণের কারণে ঘাম বেড়ে যায়। তাই এগুলো এড়িয়ে চলা উচিত।

    ১০. গোসল করার পর পোশাক না পরুন: গোসল শেষে প্রাকৃতিক বাতাসে শরীর শুকানোর পর পোশাক পরুন। এতে শরীরের ঘাম শুকানোর সময় কমে এবং নতুন ঘাম হওয়ার সম্ভাবনা কমে।

    ১১. বেকিং সোডা ব্যবহার করুন: বেকিং সোডা ১/৮ চা চামচ পানি দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ঘাম ও ঘামের দুর্গন্ধ দূর করবে। এছাড়া, বেকিং সোডার সাথে এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন ডিওডরেন্ট হিসেবে।

    এই টিপসগুলো নিয়মিত অনুসরণ করলে আপনি অতিরিক্ত ঘামের সমস্যায় কিছুটা হলেও কমিয়ে আনতে পারবেন এবং গরমের দিনে আরও আরামদায়ক অনুভব করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বরিশালের কৃতি সন্তান আলী আহমদ

    ফেব্রুয়ারি 27, 2026
    ফিচার

    সংস্কৃতি: কেবল শিল্প নয়, দৈনন্দিন জীবন ও ক্ষমতার খেলা

    ফেব্রুয়ারি 18, 2026
    সাহিত্য

    শুভ জন্মদিন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

    নভেম্বর 13, 2025
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.