Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ
    সাহিত্য

    জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ

    এফ. আর. ইমরানমে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ রোববার (১১ জ্যৈষ্ঠ)। দেশজুড়ে নানা আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে এই দিনটি- যেটি ‘নজরুলজয়ন্তী’ নামে পরিচিত। এ বছর জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান হচ্ছে কুমিল্লায়, যেখানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

    জাতীয় কবির স্মরণে আজ সকাল থেকেই শ্রদ্ধা জানানোর ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আজ সকাল সোয়া ৬টায় ‘অপরাজেয় বাংলা’র পাদদেশে সমবেত হয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদের নেতৃত্বে শোভাযাত্রা করে কবির সমাধিতে যান। সেখানে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও ফাতেহা পাঠ করেন। সমাধিস্থলে এক স্মরণসভাও অনুষ্ঠিত হয়।

    এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কবির সমাধিতে শ্রদ্ধা জানায় এবং নানা সাংস্কৃতিক আয়োজন করে।

    কুমিল্লায় কেন্দ্রীয় আয়োজন-

    জাতীয় পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনের নজরুলজয়ন্তীর অনুষ্ঠান। আজ বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কবির পৌত্রী ও ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী। স্মারক বক্তৃতা দেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

    অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    এছাড়া আগামীকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকবে সংগীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনা।

    প্রসঙ্গত, বিদ্রোহী কবি হিসেবে খ্যাত কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সাহসী সাহিত্য, সংগীত ও রাজনৈতিক ভূমিকা উপমহাদেশের মুক্তচিন্তা ও বিদ্রোহী চেতনার প্রতীক হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাড়ে ৪ বছরের সাজা এড়াতে ৩২ বছরের পলাতক জীবন

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.