Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রকৃতির খেয়ালে ফুলের গায়ে চিংড়ির ছায়া
    সাহিত্য

    প্রকৃতির খেয়ালে ফুলের গায়ে চিংড়ির ছায়া

    এফ. আর. ইমরানজুন 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গার্ডেনের ছবি। ছবি: লেখক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ময়মনসিংহের ব্রহ্মপুত্রতীরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন। বিভিন্ন ধরনের পুষ্প, বৃক্ষ, লতাগুল্মে সমৃদ্ধ এই উদ্যান। মাঝেমধ্যেই যাই এই উদ্যানে। সর্বশেষ গিয়েছিলাম গত ১০ মে ২০২৫ বিকেলে। প্রচণ্ড গরম পড়েছিল সেদিন। তাড়াতাড়ি মূল গেট দিয়ে ঢুকে সোজা চলে যাই পুকুরপাড়ে।

    এই পুকুরের উত্তর পাড়ে পেয়ে যাই লাল ‘চিংড়িগাছের’ ঝোপ। মনে হলো যেন গাছের শাখার আগায় আগায় অনেক চিংড়ি বসে আছে। ফুলের মঞ্জরিপত্রের রং লাল, দেখতে চিংড়ির খোলসের মতো। তাই এটি চিংড়িগাছ নামে পরিচিত। ইংরেজিতে প্রধানত পরিচিত Mexican shrimp plant নামে।এছাড়া ইংরেজিতে এই উদ্ভিদ শ্রিম্প বুশ, ফলস হপ, ব্রাজিলিয়ান শাওয়ার প্ল্যান্ট, ফাউন্টেইন প্ল্যান্ট ইত্যাদি নামে পরিচিত। এর আদিনিবাস মেক্সিকো থেকে সেন্ট্রাল আমেরিকা। যেসব উদ্ভিদ বিগত কয়েক বছরে নার্সারিওয়ালা ও শৌখিন উদ্ভিদপ্রেমীদের হাত ধরে আমাদের দেশে এসেছে, বাগানে জায়গা করে নিয়েছে, তার মধ্যে চিংড়িগাছ অন্যতম।

    এর বৈজ্ঞানিক নাম Justicia brandegeeana, এটি Acanthaceae পরিবারের গুল্মজাতীয় উদ্ভিদ। বাসক, জগৎ–মদন এই গোত্রের উদ্ভিদ। আমেরিকান সিভিল ইঞ্জিনিয়ার ও উদ্ভিদবিদ টাউনশেন্ড স্টিথ ব্র্যান্ডেগির (১৮৪৩-১৯২৫) নামানুসারে এর প্রজাতির নামকরণ করা হয়েছে।

    এই চিংড়িগাছ ১ মিটার পর্যন্ত লম্বা হয়। উদ্ভিদের কাণ্ড এবং পাতাগুলো নমনীয়। পাতা ডিম্বাকৃতির, সবুজ। পাতাগুলো বিভিন্ন ধরনের হয় এবং সাধারণত শাখা-প্রশাখাসহ গুচ্ছাকারে বৃদ্ধি পায়। গাছটি যত বেশি রোদ পায়, দাগযুক্ত পাতায় সাদা রঙের পরিমাণ বৃদ্ধি পায় এবং বিপরীতভাবে কাণ্ড থেকে তৈরি মঞ্জরিপত্র থেকে ফুল বের হয়। মঞ্জরিপত্রগুলো প্রথমে সাদা থাকে কিন্তু বেশি রোদের সংস্পর্শে এলে এগুলো ফ্যাকাশে গোলাপি থেকে গাঢ় হয়। বেশির ভাগ ক্ষেত্রে মঞ্জরিদণ্ডের গায়ে একের পর এক মঞ্জরিপত্র বা ব্রাক্ট তৈরি হয়, যতক্ষণ না ঝরে পড়ে। এভাবে তৈরি হয় ব্রাক্টের শিকল। এই শিকল কয়েক সেন্টিমিটার থেকে শুরু করে প্রায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফুলগুলো সাদা, লম্বা ও পাতলা এবং মেরুন রঙের গ্রীবাযুক্ত। ফুল লাল মঞ্জরিপত্রের কক্ষ থেকে উৎপন্ন হয়।

    ফুল ফোটা শুরু হওয়ার পর কয়েক মাস ধরে চলতে থাকে। এরপর আবার শুরু হওয়ার আগে অল্প সময়ের জন্য থেমে যায়। ফুলের লাল রঙের ব্রাক্ট হামিংবার্ড এবং প্রজাপতিকে আকর্ষণ করে। পরাগায়ন সাধারণত হামিংবার্ডের মাধ্যমে হয়।

    এই চিংড়িগাছ পূর্ণ রোদ গ্রহণ করে। এর ফুল বেশিক্ষণ স্থায়ী হয় না। এটি ছাঁটাই করে একটি খাড়া গুল্ম হিসেবে জন্মানো যেতে পারে। কাটিং এবং বীজ দ্বারা বংশ বিস্তার করা হয়। এর চাষের জন্য প্রয়োজন উর্বর মাটি এবং পর্যাপ্ত পানি। গাছ পর্যাপ্ত পানি না পেলে পাতা ঝরে পড়ে। হাউসপ্ল্যান্ট হিসেবে এই গাছ মানানসই। বর্তমানে এর অনেক আবাদি জাত বা কালটিভার পাওয়া যায়, যাদের ব্রাক্টের রয়েছে হলুদ, গোলাপি বা ইটের মতো ঘন রং। প্রতিবছর একে ছেঁটে দেওয়া উচিত। এই উদ্ভিদ রয়্যাল হর্টিকালচারাল সোসাইটির ‘গার্ডেন মেরিট অ্যাওয়ার্ড’ জিতেছে। ১০-২০ বছর টিকে থাকে এই উদ্ভিদ।

    ঐতিহ্যগতভাবে মেক্সিকোর হুয়াস্টেক জনগণ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা, আমাশয় এবং ক্ষতের চিকিৎসার জন্য এই গাছ ব্যবহার করে। জাস্টিসিয়া গণের অন্যান্য প্রজাতির মতো এর টিউমারবিরোধী, অ্যান্টিভাইরাল এবং ডায়াবেটিসরোধী গুণ রয়েছে।

    • চয়ন বিকাশ ভদ্র, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    সংস্কৃতি: কেবল শিল্প নয়, দৈনন্দিন জীবন ও ক্ষমতার খেলা

    ফেব্রুয়ারি 18, 2026
    সাহিত্য

    শুভ জন্মদিন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

    নভেম্বর 13, 2025
    সাহিত্য

    ডাকটিকিটে ফুটে উঠেছে হারানো যুগের গল্প

    অক্টোবর 10, 2025
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.