Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মহররম মাসে করণীয় আমল ও বর্জনীয় আচরণ
    সাহিত্য

    মহররম মাসে করণীয় আমল ও বর্জনীয় আচরণ

    হাসিব উজ জামানজুন 27, 2025Updated:জুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মহররম মাসে করণীয় আমল ও বর্জনীয় আচরণ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হিজরি সালের প্রথম মাস মহররম। পবিত্র কোরআনের ভাষায় এটি আল্লাহর সম্মানিত মাসগুলোর একটি। এই মাসের মর্যাদা শুধু সময়ের হিসেবে নয়, ইতিহাস ও আধ্যাত্মিক দিক থেকেও অসাধারণ। নবী করিম (সা.) নিজে এই মাসকে “আল্লাহর মাস” বলে উল্লেখ করেছেন। (সহিহ মুসলিম: ২৬৪৫)

    আল্লাহ তায়ালা কোরআনে বলেন,

    “আসমান ও জমিন সৃষ্টি হওয়ার দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি। তার মধ্যে চারটি সম্মানিত।”
    (সূরা তাওবা, আয়াত ৩৬)

    এই সম্মানিত চারটি মাস হলো: জিলকদ, জিলহজ, মহররম (ধারাবাহিক তিনটি) এবং রজব (আলাদা)।

    মহররমের ১০ তারিখ, যাকে আশুরা বলা হয়, ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।
    রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

    “আশুরার রোজার মাধ্যমে আমি আশাবাদী, আল্লাহ পূর্ব বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন।”
    (সহিহ মুসলিম: ১১৬২)

    রাসুল (সা.) আশুরার রোজার সঙ্গে ইহুদি সম্প্রদায়ের মিল না রাখতে নির্দেশ দিয়েছেন। তাই ৯ ও ১০ অথবা ১০ ও ১১ তারিখে দুটি রোজা রাখতে উৎসাহ দিয়েছেন। কেউ কেউ তিন দিন—৯, ১০ ও ১১ তারিখে রোজা রাখাকে উত্তম বলে থাকেন।

    আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন,

    “রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস—মহররমের রোজা।”
    (সহিহ মুসলিম: ২৬৪৫)

    মহররম কেবল রোজার মাস নয়, বরং তাওবার মাস। আল্লাহ তায়ালা এক সম্প্রদায়ের তাওবা এই মাসেই কবুল করেছিলেন। (তিরমিজি: ৭৪১) আমাদের জন্যও এ মাস হতে পারে ফিরে আসার সুবর্ণ সুযোগ।

    মহররমে যা থেকে বিরত থাকা জরুরি

    ১. গুনাহ ও জুলুম পরিহার

    আল্লাহ বলেন,

    “এই চার মাসে তোমরা নিজেদের ওপর জুলুম কোরো না।”
    (সূরা তাওবা: ৩৬)
    গুনাহই তো সবচেয়ে বড় জুলুম। তাই এই পবিত্র মাসে আরও বেশি সতর্ক হওয়া আবশ্যক।

    ২. বিধর্মীদের সাদৃশ্য বর্জন

    ইহুদি সম্প্রদায় আশুরার দিন এককভাবে রোজা রাখত ও উৎসব পালন করত। রাসুল (সা.) তাদের ভিন্নভাবে পালন করতে বলেন—রোজার সঙ্গে একটি অতিরিক্ত দিন যুক্ত করে।

    ৩. মাতম, মর্সিয়া, গায়ে আঘাত ইত্যাদি থেকে বিরত থাকা

    হযরত হুসাইন (রা.)-এর শাহাদাতের শোক প্রকাশে অনেকে শরীর আঘাত করে, জামা ছিঁড়ে মাতম করে—যা ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। রাসুল (সা.) বলেন:

    “যে ব্যক্তি গায়ে চপেটাঘাত করে, জামা ছিঁড়ে ফেলে, জাহেলিয়াত যুগের মতো আহাজারি করে—সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।”
    (বুখারি: ১২৯৭)

     ৪. আশুরাকে শুধুই কারবালার দিন মনে করা

    অনেকেই ভুলভাবে মনে করেন আশুরা মানেই কেবল কারবালার স্মৃতি। বাস্তবে আশুরার ফজিলত ইসলাম-পূর্ব যুগ থেকেই বিদ্যমান।
    রাসুল (সা.) মদিনায় এসে দেখেন, ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। তারা বলেন,

    “এটি সেই দিন, যেদিন আল্লাহ মুসা (আ.)-কে মুক্তি দিয়েছেন, আর ফেরাউন ধ্বংস হয়েছেন।”
    তখন রাসুল (সা.) বলেন,
    “আমরা মুসা (আ.)-এর অনুসারী হওয়ার অধিক হকদার।”
    (সহিহ মুসলিম: ২৫৪৮)

    মহররম মাস কেবল একটি দিন কিংবা একটি ঐতিহাসিক ঘটনা নয়—বরং এটি আল্লাহর পক্ষ থেকে বরকত, রহমত ও আত্মশুদ্ধির এক মহান সুযোগ। এই মাসে আমরা যেন শুধুমাত্র রোজা নয়, নিজের অন্তরকেও পরিশুদ্ধ করি। গুনাহ থেকে বিরত থাকি, ইবাদতে মনোযোগী হই এবং সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় এগিয়ে আসি।

    আল্লাহ আমাদের সবাইকে মহররম মাসের মর্যাদা বুঝে যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    সংস্কৃতি: কেবল শিল্প নয়, দৈনন্দিন জীবন ও ক্ষমতার খেলা

    ফেব্রুয়ারি 18, 2026
    সাহিত্য

    শুভ জন্মদিন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

    নভেম্বর 13, 2025
    সাহিত্য

    ডাকটিকিটে ফুটে উঠেছে হারানো যুগের গল্প

    অক্টোবর 10, 2025
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.