Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ
    মতামত

    ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ

    এফ. আর. ইমরানঅক্টোবর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিএনপি বলছে তারা যেটাতে স্বাক্ষর করেছে, আর চূড়ান্ত যে দলিল হয়েছে তার মধ্যে ফারাক আছে। এটা তো গুরুতর অভিযোগ। একটা কাগজের কথা বলে সাইন করিয়ে নিলেন, আর অন্য কাগজ ফাইনালাইজ করলেন—এটা হয় না। বিএনপির এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা ভীষণভাবে নষ্ট হয়েছে।

    সনদে সব মিলিয়ে ৮৪টি ধারা রয়েছে। ২৫ পৃষ্ঠার দলিল। এই দলিল পড়ে বোঝার মতো দেশের ভোটারসংখ্যা তো ১৫ শতাংশও হবে না। আর দ্বিতীয় হলো—পুরোটার ওপর  ‘হ্যাঁ’, ‘না’ ভোট দেওয়াও অসম্ভব।

    সংবিধান সংশোধন সংক্রান্ত ৪৮টি বিষয়ের বেশির ভাগই বিদ্যমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা কার্যকর করতে হলে বর্তমান সংবিধান বাতিল ঘোষণা করতে হবে। বর্তমান সংবিধানে আছে এক কক্ষের জাতীয় সংসদ। আর জুলাই সনদে বলা হচ্ছে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ।

    এখন কোনটা বলবৎ হবে? বর্তমান সংবিধানের কথা, না জুলাই সনদের প্রস্তাব। জুলাই সনদের প্রস্তাব বলবৎ হলে বর্তমান সংবিধান বাতিল করতে হবে। সংবিধান বাতিল না করে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কতগুলো অনুচ্ছেদ বা ধারা বলবৎ করা সম্পূর্ণ অবাস্তব। আমাদের সংবিধানে ১৭টি সংশোধনী হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট ছয়টি সংশোধনী বাতিল করেছেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে।

    জুৃলাই সনদের প্রস্তাবগুলোও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিলযোগ্য। তবে বাতিলযোগ্য হবে না যদি বর্তমান সংবিধানই বাতিল করে দেন তাহলে। এটা (জুলাই সনদ) একেবারেই গোঁজামিল। যাঁরা এর সঙ্গে জড়িত তাঁদের আইনের ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে ধারণা আছে বলে মনে হয় না। সনদে বলা হয়েছে, সংসদে সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধনের প্রস্তাব পাস না করলে পাস বলে গণ্য হবে। এটা যদি হয়, তাহলে ২৭০ দিন ধরে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কী যৌক্তিকতা ছিল?

    ফল যদি পূর্বনির্ধারিত হয়ে থাকে, তাহলে এত দীর্ঘ সময় ধরে আলোচনার কোনো যৌক্তিকতা থাকে না। এগুলোতে সব এলোমেলো, অবাস্তব বিষয় যোগ করে পুরো বিষয়ে গণ্ডগোল পাকিয়ে ফেলা হয়েছে। এমনিতেই দেশে অস্থিতিশীল অবস্থা। এর মধ্যে এই বিষয়টির অবদান অস্থিতিশীলতা আরো বাড়াবে।

    গণভোট হয় একটি সুনির্দিষ্ট প্রস্তাবের ওপর। ব্রিটেনে সম্প্রতি গণভোট হয়েছে, বেক্সিটের ওপর। ইউরোপীয় ইউনিয়নে থাকব কি থাকব না—এই প্রশ্নে। এ রকম সুনির্দিষ্ট একক কোনো বিষয়ে গণভোট হতে পারে। এ ধরনের ভোটের টেকনিক্যাল অনেক বিষয় রয়েছে। গণভোটের জন্য আইন করতে হবে। এই আইন আমাদের নেই। এ জন্য গণভোটের অধ্যাদেশ জারি করতে হবে। ওই অধ্যাদেশে সংবিধান সংস্কারসংক্রান্ত ৪৮টি বিষয়ে কিভাবে হিসাব মেলানো হবে তা উল্লেখ থাকতে হবে। ৪৮টি বিষয়ে গণভোটের প্রশ্নটাই অবান্তর।

    আবার সাধারণত গণভোটের প্র্যাক্টিসটা হচ্ছে—এই ভোটের আগে বিষয়টি সংসদে পাস করতে হয়। আমরা এ বিষয়ে সংবিধান সংশোধন করতে গণভোটের ব্যবস্থা করতে যাচ্ছি  উল্লেখ করে তা সংসদে পাস করাতে হয়। সংশ্লিষ্ট বিষয়ও জাতির জন্য গুরুত্বপূর্ণ হতে হয়। গণভোট হয় সেই সব বিষয়ে যেটা সংসদে পাস করলেই হবে না, জনগণের মতামত নিতে হবে। এর প্রথম পদক্ষেপ হবে গণভোট অনুষ্ঠানের বিষয়টি সংসদে পাস করানো। সংসদে পাস না করে সরাসরি গণভোট কোথাও যে হয়নি তা নয়।  তবে তেমন ঘটনা খুবই বিরল।

    আবার সাংবিধানিক আদেশ যেভাবে হওয়ার প্রস্তাব এসেছে সেটি কোনো আইনে নেই। আইনে নেই এমন অনেক কিছুই আমরা করছি। এর ফলে দেশের আইন ও বিচারব্যবস্থা  এলোমেলো হয়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে শুনানি চলমান থাকা অবস্থায় জুলাই সনদে এটি কিভাবে কাদের মাধ্যমে কার্যকর হবে তা ঠিক করে দেওয়া হয়েছে। এই এলোমেলো অবস্থা ঠিক করতে ২০ বছর লাগবে। দীর্ঘ সময় ধরে এই অবস্থার খেসারত দিতে হবে। আইনি ব্যবস্থার টালমাটাল অবস্থা থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে দীর্ঘ সময় আমাদের অপেক্ষায় থাকতে হবে।

    লেখক: শাহদীন মালিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। সূত্র: কালের কন্ঠ

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    খামেনি হত্যার ফল দীর্ঘমেয়াদে বিপরীত হতে পারে

    মার্চ 4, 2026
    মতামত

    নির্মাণ খাতে কাজের ধারা বদলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    মার্চ 4, 2026
    মতামত

    শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি করে দেশের অর্থনীতি উৎপাদনভিত্তিক হওয়া উচিত

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.