Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রুলসের আগে পুঁজিবাজারের সমস্যা সমাধান জরুরি
    মতামত

    রুলসের আগে পুঁজিবাজারের সমস্যা সমাধান জরুরি

    মনিরুজ্জামাননভেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, দেশের পুঁজিবাজারে রুলস (বিধি) তৈরি হওয়ার আগে বিদ্যমান সমস্যার সমাধান খুঁজতে হবে। তিনি বলেন, বাজারে সমস্যা থাকায় ভালো কোম্পানিগুলো এখনও তালিকাভুক্ত হয়নি।

    গতকাল বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ শীর্ষক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

    ডিএসই চেয়ারম্যান বলেন, বাজারে আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করতে হবে। রুলস প্রণয়নের আগে এই সমাধান বের করলে দরজা-জানালা বন্ধ হওয়ার ঝুঁকি কমবে। তিনি আরও বলেন, আমাদের বাজারে ভালো কোম্পানির সংখ্যা খুব কম। তাই তালিকাভুক্তির সুযোগ বাড়ানোই প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। তিনি বলেন, পুঁজিবাজারের পরিধি বাড়াতে নতুন ও ভালো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনা প্রয়োজন। সমস্যা চলাকালীন সময় মার্কেটের দরজা-জানালা বন্ধ হয়ে যেতে দেখা যায়। নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনেক সময় কিছু করার থাকে না। তাই রুলস প্রণয়নের আগে আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি।

    ডিএসই চেয়ারম্যান আরও জানান, পাঁচ ব্যাংক একীভূত করার ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের ক্ষতি যেন না হয়, তার জন্য তারা কাজ করছে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে।

    মমিনুল ইসলাম বলেন, পাঁচ ব্যাংকের বর্তমান অবস্থার জন্য রেগুলেটর ও নিরীক্ষকসহ সবাই দায়িত্বশীল। প্রায় ৭৫ লাখ আমানতকারীর বিষয়টি বিশেষ ক্ষমতাবলে বিবেচনা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে শেয়ারহোল্ডারদের বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব পায়নি। তিনি জানান, ডিএসই সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছে যাতে শেয়ারহোল্ডারদের ক্ষতি না হয়। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় তাদের স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    বৈঠকটি ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে আয়োজন করে। এতে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বিজিএমইএ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই), বিএপিআই এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ফাঁদে কেন পা দিল ইরানিদের একাংশ?

    মার্চ 3, 2026
    মতামত

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ইরানিদের পরিচয় মুছে ফেলতে পারবে না

    মার্চ 3, 2026
    পুঁজিবাজার

    দরপতনের পর ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.