Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উচ্চ ঋণভারে ব্যবসায়ীরা সংকুচিত
    মতামত

    উচ্চ ঋণভারে ব্যবসায়ীরা সংকুচিত

    মনিরুজ্জামাননভেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেছেন, খেলাপি ঋণের বৃদ্ধি অর্থনীতিতে নতুন চাপ তৈরি করছে। তিনি বলেন, “খেলাপি ঋণ বাড়লে ব্যাংকের খরচ বেড়ে যায়। শেষ পর্যন্ত এই বাড়তি খরচ বিনিয়োগকারীর ওপর পড়তে বাধ্য। ফলে ঋণের সুদহারও বেড়ে যেতে পারে।”

    গতকাল এক সাক্ষাৎকারে আবুল কাসেম খান আরও বলেন, “যখন খেলাপি ঋণ বৃদ্ধি পায়, তখন ব্যাংককে অনাদায়ী ঋণ আদায়ের নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করতে হয়। এতে ব্যাংকের কার্যক্রম ব্যয় বাড়ে। ফলাফল হিসেবে ঋণের সুদের ওপর চাপ তৈরি হয়। পুরনো বিনিয়োগকারীর পাশাপাশি নতুন বিনিয়োগকারীরাও উচ্চ সুদে ঋণ নিতে নিরুৎসাহিত হবেন।”

    তিনি আরও উল্লেখ করেন, “সুদের চাপ বাড়লে ব্যবসায়ীরা ঋণ নেওয়া কমিয়ে দেবেন। এতে বিনিয়োগ, উৎপাদন সব ক্ষেত্রেই ধস নামার ঝুঁকি থাকে। সামগ্রিকভাবে অর্থনীতির ওপর বাড়তি চাপ পড়বে। এমনিতেই অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। এই সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি পরিস্থিতি আরও নাজুক করবে।”

    ঋণখেলাপির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বাংলাদেশে অনেক ক্ষেত্রে ঋণ ইচ্ছাকৃতভাবে খেলাপি করা হয়। ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয় না। এই টাকাগুলো ব্যাংক ব্যবস্থায় থাকে না। এগুলো পুনরুদ্ধারে কত সময় লাগবে তা বলা কঠিন। যারা ব্যাংক পরিচালনা করেন, তারাই ভালো জানেন কত বছর লাগবে এই টাকা উদ্ধার করতে। আবার সব ঋণ আদায় করা যাবে কি না, সেটাও প্রশ্ন।” আবুল কাসেম খান মনে করেন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে অর্থনীতি আরও বড় ঝুঁকির মুখে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি করে দেশের অর্থনীতি উৎপাদনভিত্তিক হওয়া উচিত

    মার্চ 4, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ফাঁদে কেন পা দিল ইরানিদের একাংশ?

    মার্চ 3, 2026
    মতামত

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ইরানিদের পরিচয় মুছে ফেলতে পারবে না

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.