Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনিয়োগে আস্থা ফেরাতে চাই সাহসী পদক্ষেপ
    মতামত

    বিনিয়োগে আস্থা ফেরাতে চাই সাহসী পদক্ষেপ

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অর্থনীতির বর্তমান চিত্রটি গভীর উদ্বেগের। বিশেষ করে বেসরকারি বিনিয়োগ এবং ঋণের প্রবাহ যে পর্যায়ে নেমেছে, তা গত দুই দশকের মধ্যে নজিরবিহীন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতে ঋণপ্রবাহ এখন ২২ বছরের মধ্যে সর্বনিম্ন—ডিসেম্বর ২০২৫ শেষে যা দাঁড়িয়েছে মাত্র ৬.১ শতাংশে। একটি উন্নয়নশীল অর্থনীতির জন্য এই পরিসংখ্যান কেবল একটি সংখ্যা নয়, বরং শিল্পায়নের স্থবিরতার এক বিপৎসংকেত।

    অস্বাভাবিক উচ্চ সুদের হার এবং ঋণের অতিরিক্ত ব্যয়ের কারণে নতুন বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানে। মনে রাখতে হবে, বেসরকারি খাতে গতি না ফিরলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে, মুদ্রানীতির নীতিগত সামঞ্জস্যহীনতা আমাদের ভাবিয়ে তুলছে।

    একদিকে কঠোর মুদ্রানীতির কথা বলা হচ্ছে, অন্যদিকে ব্রড মানি বা বাজারে মুদ্রার সরবরাহ জুন ২০২৫-এর ৭ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ৯.৬ শতাংশ হয়েছে। এই স্ববিরোধিতা ইঙ্গিত দেয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জনের কৌশলে বড় ধরনের গলদ রয়েছে। এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে রপ্তানি খাতেও। গত ছয় মাসে রপ্তানি ধারাবাহিকভাবে কমেছে এবং ডিসেম্বর ২০২৫-এ তা মাইনাস ১৪.২৫ শতাংশে এসে ঠেকেছে। বৈশ্বিক বাজারে আমাদের সক্ষমতা এভাবে কমতে থাকা অর্থনীতির স্থিতিশীলতার জন্য অশনিসংকেত।

    এই সংকটময় মুহূর্তে নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। বেসরকারি খাতে আস্থা ফেরাতে সরকারের প্রথম কাজ হওয়া উচিত দ্রুত ও কঠোর পদক্ষেপের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং ব্যাবসায়িক নিরাপত্তা নিশ্চিত করা। ব্যবসায়ীরা এখন আর কেবল মৌখিক আশ্বাস নয়, বরং বিনিয়োগ সুরক্ষার বাস্তব নিশ্চয়তা চান।

    একই সঙ্গে ব্যবসা সহজীকরণ ব্যবস্থার আমূল সংস্কার, সাপ্লাই চেইন উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। ব্যাংকিং খাতের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ঋণপ্রবাহ সচল না করলে ক্ষুদ্র ও বড় কোনো উদ্যোক্তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগে সাহসী হবেন না।

    আমরা আশা করি, নতুন সরকার একটি সমন্বিত ও টেকসই অর্থনৈতিক রোডম্যাপ প্রণয়ন করবে, যেখানে শৃঙ্খলা ও স্বচ্ছতা হবে মূল ভিত্তি। অর্থনীতিকে টেনে তুলতে হলে বেসরকারি খাতকে সারথী হিসেবে নিয়ে পথ চলার কোনো বিকল্প নেই।

    লেখক : সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ফাঁদে কেন পা দিল ইরানিদের একাংশ?

    মার্চ 3, 2026
    মতামত

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ইরানিদের পরিচয় মুছে ফেলতে পারবে না

    মার্চ 3, 2026
    মতামত

    কূটনীতি থেকে সংঘাত: ইরানের বিরুদ্ধে যুদ্ধ কীভাবে অনিবার্য হলো?

    মার্চ 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.