Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক, সিমেন্ট ও আইটি খাতে বেড়েছে শেয়ারদর
    পুঁজিবাজার

    ব্যাংক, সিমেন্ট ও আইটি খাতে বেড়েছে শেয়ারদর

    মনিরুজ্জামাননভেম্বর 12, 2025Updated:নভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডিএসইতে গত সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টানা সাত কর্মদিবসের দর পতনের পর মঙ্গলবার বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে কিছুটা বেড়েছে মূল্যসূচক। তবে লেনদেন আগের মতোই কমার ধারায় ছিল। ডিএসইতে গতকাল লেনদেন হয়েছিল গত ২৩ জুনের পর সবচেয়ে কম সময়ের মধ্যে।

    গতকাল ঢাকার শেয়ারবাজারে ১৮১ শেয়ারের দর বেড়েছে। বিপরীতে ১২১টির দর কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪৮৭২ পয়েন্টে উঠেছে। সূচক বৃদ্ধিতে প্রধান প্রভাব রাখে ব্যাংক খাত। এ খাতের বেশির ভাগ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, হারানো শেয়ারের তুলনায়।

    ব্যাংক, সিমেন্ট, সিরামিক ও তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারের দর তুলনামূলকভাবে বেশি বেড়েছে। তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে। বাকি ৩১ ব্যাংকের মধ্যে ১৪টির দর বেড়েছে, চারটির কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত থাকলেও গড়ে ব্যাংক খাতের শেয়ারদর বেড়েছে পৌনে ১ শতাংশ।

    সিমেন্ট খাতের ছয় কোম্পানির মধ্যে চারটির দর বৃদ্ধি পেয়ে গড়ে খাতের শেয়ারদর বেড়েছে পৌনে ১ শতাংশ। সিরামিক খাতের পাঁচ কোম্পানির মধ্যে একটির দর কমলেও গড়ে দর বেড়েছে পৌনে ৩ শতাংশ। তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির মধ্যে ১০টির দর বেড়ে গড়ে খাতের শেয়ারদর প্রায় ২ শতাংশ বেড়েছে।

    ক্রমাগত দর পতনের পর মঙ্গলবার আল-আরাফাহ ব্যাংক, এএফসি এগ্রো, হামিদ ফেব্রিক্স, উসমানিয়া গ্লাস, অগ্নি সিস্টেমস এবং বারাকা পাওয়ারের শেয়ারদর ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

    সোমবারের তুলনায় লেনদেন সাড়ে ১৬ কোটি টাকা কমে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকায় নেমেছে। একক খাত হিসেবে সর্বাধিক ৫১ কোটি টাকার লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। একক কোম্পানি হিসেবে শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট, যার লেনদেন হয়েছে ২১ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    দরপতনের পর ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

    মার্চ 3, 2026
    পুঁজিবাজার

    বৈশ্বিক অস্থিরতায় শেয়ারবাজারে দরপতন

    মার্চ 2, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারের অনিয়ম প্রকাশে প্রণোদনা হিসেবে পেতে পারেন ১০ কোটি টাকা

    মার্চ 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.