Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এআই শেয়ারবাজারের তথ্যকে স্পষ্ট ও নির্ভরযোগ্য করবে
    পুঁজিবাজার

    এআই শেয়ারবাজারের তথ্যকে স্পষ্ট ও নির্ভরযোগ্য করবে

    মনিরুজ্জামানডিসেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।

    আজ সোমবার (৮ ডিসেম্বর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরামের (সিএমজেএফ) সদস্যদের জন্য আয়োজিত ‘এআই এসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে সিএমজেএফ ও বিআইসিএম।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী। সেশনটি সঞ্চালনা করেন বিআইসিএমের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন।

    বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ বলেন, “সম্প্রতি পুঁজিবাজারে পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত করা হয়েছে এবং আরও নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে। এআই ব্যবহার করে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা সম্ভব। শুধু এসব কোম্পানি নয়, পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো তথ্য বিশ্লেষণে এআই ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”

    সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, “বর্তমান সময়ে এআই খুবই গুরুত্বপূর্ণ। শেয়ারবাজারের জন্যও এটি গুরুত্বপূর্ণ। এ কারণেই সিএমজেএফের সদস্যদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি সদস্যদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি করবে।”

    সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী জানান, “সদস্যদের পেশাগত মানোন্নয়নের জন্য নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা হয়। এ প্রশিক্ষণ তারই অংশ হিসেবে আজ বিআইসিএমের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে।” প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ ও গৌরব রায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নির্বাচনের দুই দিন আগে ভিভিআইপি মর্যাদা পান ড. মুহাম্মদ ইউনূস

    মার্চ 3, 2026
    বাংলাদেশ

    সুপারির খোলেই বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি

    মার্চ 2, 2026
    বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের নিরাপত্তাই পাবে অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.