Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৭ হাজার ৭২৬ কোটি টাকা
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৭ হাজার ৭২৬ কোটি টাকা

    মনিরুজ্জামানজানুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদায়ী সপ্তাহ (৪ থেকে ৮ জানুয়ারি, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় পুঁজিবাজারেই উত্থানের সঙ্গে শেষ হয়েছে। এই সময়ে লেনদেনে বেড়েছে টাকার পরিমাণ। পাশাপাশি বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে মোট ৭ হাজার ৭২৬ কোটি ৪৩ লাখ টাকা।

    আজ শনিবার (১০ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য প্রকাশ করা হয়। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮৭.৯৪ পয়েন্ট বা ১.৭৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪৫.৫২ পয়েন্ট বা ২.৪৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯১৪ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৪.৮০ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে ১ হাজার ১০ পয়েন্টে এবং ডিএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ৮০.৭৬ পয়েন্ট বা ৯.২১ শতাংশ বেড়ে ৯৫৭ পয়েন্টে উঠেছে।

    সপ্তাহের শেষ কার্যদিবসে, গত বৃহস্পতিবার, ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৩ হাজার ১৮০ কোটি ১৫ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এটি ছিল ৬ লাখ ৮০ হাজার ৭৭৯ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৪০০ কোটি ৯৩ লাখ টাকা।

    লেনদেনেও উত্থান দেখা গেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৩৭২ কোটি ৭২ লাখ টাকা। আগের সপ্তাহে এটি ছিল ১ হাজার ৪১৭ কোটি ২৫ লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯৫৫ কোটি ৪৭ লাখ টাকা। ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। ২৪টির কোনো লেনদেন হয়নি।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও উত্থান দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০১.৯২ পয়েন্ট বা ২.২০ শতাংশ বেড়ে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ৩.০৪ শতাংশ কমে ১২ হাজার ৪৮৮ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ২.৫১ শতাংশ বেড়ে ৮ হাজার ৬৫২ পয়েন্টে, সিএসআই সূচক ০.৯০ শতাংশ বেড়ে ৮৬০ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ৭.৯২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯৫ পয়েন্টে পৌঁছেছে।

    সপ্তাহের শেষ কার্যদিবসে চট্টগ্রামের বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৩৪৭ কোটি ২৫ লাখ টাকা। আগের সপ্তাহে এটি ছিল ৬ লাখ ৮৬ হাজার ২১ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৩২৫ কোটি ৫০ লাখ টাকা।

    লেনদেনের দিকেও বৃদ্ধি দেখা গেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৭২ কোটি ৮০ লাখ টাকা। আগের সপ্তাহে এটি ছিল ৪১ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩১ কোটি ৩৭ লাখ টাকা। সিএসইতে মোট ২৭২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণে বিএসইসির নতুন উদ্যোগ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় আড়াই শতাংশ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    গণতান্ত্রিক সংসদের প্রভাব পুঁজিবাজারে

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.