Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌরজগতে তৃতীয় বহির্জগতীয় বস্তু শনাক্ত
    প্রযুক্তি

    সৌরজগতে তৃতীয় বহির্জগতীয় বস্তু শনাক্ত

    নাহিদজুলাই 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বহির্জগত থেকে আসা নতুন একটি বস্তু নিয়ে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীদের মাঝে শুরু হয়েছে উত্তেজনা। সম্প্রতি শনাক্ত হওয়া ‘৩ আই/অ্যাটলাস’—এখন পর্যন্ত দেখা সবচেয়ে উজ্জ্বল এবং দ্রুতগতির ইন্টারস্টেলার বস্তু হিসেবে বিবেচিত হচ্ছে।

    এর আগে বিজ্ঞানীরা আমাদের সৌরজগতে মাত্র দুটি ইন্টারস্টেলার বা বহির্জাগতিক বস্তু শনাক্ত করেছিলেন। একটি হলো ২০১৭ সালের ‘ওউমুয়ামুয়া’ এবং অন্যটি ২০১৯ সালে পাওয়া ‘২ আই/বোরিসভ’। এবার সেই তালিকায় যুক্ত হলো তৃতীয় সদস্য ‘৩ আই/অ্যাটলাস’।

    আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, নতুন বস্তুটির ব্যাস প্রায় ২০ কিলোমিটার। এটি বরফ, ধূলিকণা ও গ্যাস নিঃসরণ করছে—যা ধূমকেতুর মতো বস্তুতে দেখা যায়। তবে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, ঠিক কোন উপাদানগুলো এতে রয়েছে।

    নাসা জানিয়েছে, এই বস্তুটি পৃথিবীর খুব কাছে আসবে না। চলতি বছরের ১৯ ডিসেম্বর এটি পৃথিবী থেকে ২৭ কোটি কিলোমিটার দূরে অবস্থান করবে। তবে ২ অক্টোবর এটি মঙ্গলগ্রহের ৩ কোটি কিলোমিটার কাছ দিয়ে অতিক্রম করবে।

    বর্তমানে বস্তুটি অবস্থান করছে ধনু (Sagittarius) নক্ষত্রপুঞ্জে। তবে ১০ জুলাইয়ের আশপাশে পূর্ণিমার আলোয় এটিকে খালি চোখে দেখা কঠিন হতে পারে। ডিসেম্বরের শুরুর দিকে এটি আবার সূর্যের অন্য পাশে দৃশ্যমান হবে। বিজ্ঞানীদের ধারণা, ২০২৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত এটিকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

    বহির্জগত থেকে আগত এমন ধূমকেতু বা বস্তু আমাদের সৌরজগতের বাইরের গ্রহ এবং তাদের উৎপত্তি সম্পর্কে নতুন দিক উন্মোচনে সহায়ক হতে পারে। জ্যোতির্বিজ্ঞানী কারেটা বলেন, “এগুলো এমন বস্তু, যেগুলো অন্য নক্ষত্রের চারপাশে তৈরি হয়ে পরে মহাশূন্যে ছিটকে পড়ে। এখন তারা আমাদের সৌরজগৎ অতিক্রম করছে। এ ধরনের ঘটনা বিজ্ঞানীদের জন্য উপেক্ষা করার মতো নয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    যে কারণে এশিয়ার দেড় লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

    মার্চ 13, 2026
    প্রযুক্তি

    ডিজিটাল করের প্রভাবে বিজ্ঞাপনে অতিরিক্ত চার্জ নেবে মেটা

    মার্চ 11, 2026
    প্রযুক্তি

    অনলাইনে গোপন পরিচয় আর নিরাপদ নয়: গবেষণা

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.