Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের প্রথম এআই-মানবীকে মন্ত্রী পদে নিয়োগ দিল আলবেনিয়া
    প্রযুক্তি

    বিশ্বের প্রথম এআই-মানবীকে মন্ত্রী পদে নিয়োগ দিল আলবেনিয়া

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণপূর্ব ইউরোপের আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক মন্ত্রীর পদ চালু করেছে। নতুন এই মন্ত্রীর নাম রাখা হয়েছে দিয়েল্লা, যা আলবেনীয় ভাষায় ‘সূর্য’ অর্থাৎ আলোর প্রতীক বোঝায়।

    বৃহস্পতিবার মন্ত্রীসভায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা দিয়েল্লার পরিচয় দেন। তিনি জানান, দেশটির সরকারি প্রকল্পে কোনো বেসরকারি সংস্থা কাজ করলে সেই প্রকল্পের দরপত্র, ক্রয়-বিক্রয় ও ব্যয়ের ওপর নজরদারি করবেন দিয়েল্লা। মূলত তার দায়িত্ব হবে দেশের দুর্নীতি দমন।

    দক্ষিণপূর্ব ইউরোপের এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ প্রাপ্তির চেষ্টা চালাচ্ছে। তবে দীর্ঘদিনের প্রধান বাধা হলো দুর্নীতি। এ বিষয়ে প্রধানমন্ত্রী এদি রামা বলেন, “দিয়েল্লার একমাত্র চাহিদা হলো যথেষ্ট বিদ্যুৎ সরবরাহ। এটি ছাড়া সে কোনো ধরনের স্বার্থহীন বা দুর্নীতিপূর্ণ কাজ করবে না। তার নজরদারিতে প্রতিটি দরপত্র শতভাগ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে। সরকারি ক্রয় বা ব্যয়ে কোনো গোঁজামিল থাকলে দিয়েল্লা তা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারবে।”

    এদি রামা ২০২৭ সালের মধ্যে দেশটির ইইউ সদস্যপদ লাভের লক্ষ্য নিয়েছেন। এআই-ভিত্তিক মন্ত্রীর নিয়োগের মাধ্যমে সরকারি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য।

    তবে এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন দেশের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা। পার্লামেন্টের বিরোধী নেতা গাজমেন্দ বারধি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “গত ১৫ বছরে এদি রামার অনেক ভাঁড়ামো কার্যক্রম দেখেছি। সর্বশেষ পদক্ষেপটি হলো এই এআই মন্ত্রী নিয়োগ।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নতুন রণতরী নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র

    মার্চ 15, 2026
    আন্তর্জাতিক

    কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

    মার্চ 14, 2026
    আন্তর্জাতিক

    ইউক্রেনে রুশ হামলার পর সরব পশ্চিমা নেতারা, কিন্তু ইরানে হামলার পর চুপ কেন?

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.