Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে চীনের বিনিয়োগ বেড়েছে ৩০০ শতাংশ: বাণিজ্য উপদেষ্টা
    অর্থনীতি

    দেশে চীনের বিনিয়োগ বেড়েছে ৩০০ শতাংশ: বাণিজ্য উপদেষ্টা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 12, 2025Updated:সেপ্টেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে চীনের বিনিয়োগ গত বছর তুলনায় ৩০০ শতাংশ বেড়েছে। এই তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগালে দেশ আরও এগিয়ে যেতে পারবে।

    আজ শুক্রবার  রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’ অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, “আমাদের দুর্বলতা চিহ্নিত করতে হবে। অভিজ্ঞতা বিনিময় করে এগোতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগালে অগ্রগতির সুযোগ অনেক।” তিনি আরও বলেন, “তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিকভাবে আমরা এখনো অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি।”

    সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বৃদ্ধির বিষয়েও তিনি গুরুত্বারোপ করেছেন। বলেন, “প্রতি বছর দেশে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ প্রাণ হারাচ্ছে, তা ভয়াবহ। সড়ক ও পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে আমাদের উন্নয়ন সহযোগী চীনের সহায়তা প্রয়োজন।” মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ ইস্যু নিয়েও তিনি আলোকপাত করেন। জানান, আগামী রোববার ঢাকায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ট্যারিফ নিয়ে আলোচনা করতে আসছে। এর মধ্যে কাঠামোগত রূপ কীভাবে দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হবে।

    চীনা দূতাবাসের আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি এবং চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শনীটি ১২ ও ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতি

    মার্চ 13, 2026
    ব্যাংক

    এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    মার্চ 13, 2026
    অর্থনীতি

    যুদ্ধের প্রভাবে বাংলাদেশে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে: নিক্কেই এশিয়া

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.