Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিপিং এজেন্ট লাইসেন্সে নতুন বিধিমালা জারি
    অর্থনীতি

    শিপিং এজেন্ট লাইসেন্সে নতুন বিধিমালা জারি

    মনিরুজ্জামানUpdated:জানুয়ারি 3, 2026জানুয়ারি 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের সমুদ্র ও নৌবন্দর সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনগুলোতে শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন বিধিমালা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    এনবিআর জানিয়েছে, ‘শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫’ জারির মাধ্যমে শিপিং এজেন্ট কার্যক্রমকে আরও সহজ, যুগোপযোগী ও বিনিয়োগবান্ধব করা হয়েছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    এনবিআর জানায়, এতদিন শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুর জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। সে সময় কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুসরণ করে শিপিং এজেন্ট লাইসেন্স দেওয়া হতো। নতুন বিধিমালার মাধ্যমে এই খাতে একটি পৃথক ও স্পষ্ট নীতিমালা চালু হলো।

    দ্রুত লাইসেন্স প্রদানের সুযোগ:

    নতুন বিধিমালায় কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে আর এনবিআরের পূর্বানুমোদন লাগবে না। এতে লাইসেন্সিং কর্তৃপক্ষ আগের তুলনায় কম সময়ে লাইসেন্স দিতে পারবে।

    পরীক্ষা ছাড়াই লাইসেন্স:
    লাইসেন্স পেতে এখন আর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে না। দাখিল করা কাগজপত্র সঠিক থাকলে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে লাইসেন্স ইস্যু করা হবে।

    সারা দেশে কার্যক্রম পরিচালনার সুবিধা:
    আগে একটি কাস্টমস স্টেশন থেকে ইস্যু করা লাইসেন্স শুধু সংশ্লিষ্ট বন্দরেই কার্যকর ছিল। নতুন বিধিমালা অনুযায়ী, একবার লাইসেন্স পেলে দেশের যেকোনো সমুদ্র বা নৌবন্দরে শিপিং এজেন্টের কার্যক্রম পরিচালনা করা যাবে।

    এনবিআর বলছে, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে এ ধরনের সংস্কারমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    হামে শিশুদের মর্মান্তিক মৃত্যুর দায় কি ইউনুস–নূরজাহান নিবেন?

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    দুর্নীতি ও লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের অর্থনীতি

    এপ্রিল 10, 2026
    বাংলাদেশ

    হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.