Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মে 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»অপরাধ»চার দেশের পাসপোর্টধারী ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম
    অপরাধ

    চার দেশের পাসপোর্টধারী ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম

    নিউজ ডেস্কমে 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অর্থ পাচার ও ঋণ জালিয়াতির অভিযোগে আলোচিত ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বহুনাগরিকত্ব ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ ছাড়াও তিনি অন্তত তিনটি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

    সর্বশেষ তথ্য অনুযায়ী, ওবায়দুল করিমের রয়েছে কমনওয়েলথ অব ডোমিনিকা, রিপাবলিক অব আলবেনিয়া এবং রিপাবলিক অব লাইবেরিয়ার পাসপোর্ট। এ তিনটির পাশাপাশি তিনি বাংলাদেশের নাগরিকও। জানা গেছে, ডোমিনিকা ও আলবেনিয়ার নাগরিকত্ব তিনি সরাসরি অর্জন করেছেন। আর লাইবেরিয়ার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কনসালট্যান্ট হিসেবে পাসপোর্ট গ্রহণ করেছেন বলে উল্লেখ রয়েছে। ডোমিনিকার পাসপোর্ট নম্বর আরএ০৫৪৬৬৪, আলবেনিয়ার বিসি৬৩৮৮৭৫৬ এবং লাইবেরিয়ার ০০৩০৫৭।

    ২০০৭ ও ২০০৮ সালে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতিসহ একাধিক দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে অন্তত ৪৮ বছরের সাজা হয় বলে জানা যায়। এরপর বিভিন্ন সময়ে তিনি একাধিক দেশের নাগরিকত্ব গ্রহণের চেষ্টা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত তিনটি দেশের পাসপোর্ট সংগ্রহে সফল হন।

    ডোমিনিকার পাসপোর্টধারীরা সাধারণত ১৪০টির বেশি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। এর মধ্যে প্রায় ৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ রয়েছে। এসব দেশের মধ্যে ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন, পর্তুগাল, গ্রিস, পোল্যান্ড ও অস্ট্রিয়া উল্লেখযোগ্য।

    এছাড়া দক্ষিণ ও মধ্য আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, উরুগুয়ে এবং ক্যারিবীয় অঞ্চলের বাহামাস, বার্বাডোজ, ত্রিনিদাদ, টোবাগো ও সেন্ট লুসিয়ায় ভ্রমণ সুবিধা রয়েছে। আফ্রিকা ও ওশেনিয়ার মধ্যে বতসোয়ানা, মরিশাস, সেশেলস, ফিজি, ভানুয়াতু ও মাইক্রোনেশিয়ায়ও একই সুবিধা পাওয়া যায়। এশিয়ার মধ্যে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইসরায়েল, ফিলিপিন্স ও হংকং অন্তর্ভুক্ত।

    অন্যদিকে, আলবেনিয়ার পাসপোর্টধারীরা ২০২৬ সালের তথ্য অনুযায়ী প্রায় ৭৫ থেকে ৯৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান। এর মধ্যে ইউরোপের জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইডেন, নরওয়ে, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, কসোভো, তুরস্ক ও ইউক্রেন রয়েছে। এশিয়ার মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, হংকং, তাইওয়ান, জর্জিয়া, আর্মেনিয়া ও কাজাখস্তান উল্লেখযোগ্য। দক্ষিণ আমেরিকায় ব্রাজিল, কলম্বিয়া, চিলি, এল সালভাদর, নিকারাগুয়া, ডোমিনিকা ও বার্বাডোজ রয়েছে। আফ্রিকায় রুয়ান্ডা, জাম্বিয়া ও গাম্বিয়ায় ভ্রমণ সুবিধা মেলে।

    লাইবেরিয়ার পাসপোর্টধারীরা বর্তমানে প্রায় ২৫টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। এর মধ্যে বেনিন, বুরকিনা ফাসো, আইভরি কোস্ট, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, মালি, নাইজার, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সিয়েরা লিওন, টোগো, জাম্বিয়া, ফ্রান্স, ডোমিনিকা, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বার্বাডোজ, হাইতি, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইনস ও ইকুয়েডর রয়েছে।

    এরই মধ্যে গত ১৪ মে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে ওবায়দুল করিম ও তার স্ত্রী বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন খারিজ করে দেন। এর আগে গত ৫ মার্চ হাইকোর্ট বিভাগে একই ধরনের আবেদন করলে তা নামঞ্জুর হয়। আদালত তাদের সব পাসপোর্ট নিম্ন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন।

    পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ক্রিমিনাল পিটিশন (নম্বর–১০৮৯/২০২৬) দাখিল করেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। গত মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সেই আবেদনও খারিজ করে দেন। ফলে আইনজীবীদের মতে, এখন তাকে সব পাসপোর্ট নিম্ন আদালতে জমা দিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বাজারে নীরব ডাকাতি—কে থামাবে ওজনের জালিয়াতি?

    মে 21, 2026
    অপরাধ

    মাদকের সাম্রাজ্য: কে থামাবে ১৬২ পয়েন্টের ১৬০০ গডফাদারদের

    মে 21, 2026
    অপরাধ

    বিচারহীনতা বাড়াচ্ছে ভয়—আর কত রামিসা হারাবে এই সমাজ?

    মে 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.