Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভেন্টিলেটর সংকটে শিশু মৃত্যু: পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
    বাংলাদেশ

    ভেন্টিলেটর সংকটে শিশু মৃত্যু: পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত

    কাজি হেলালমার্চ 28, 2026Updated:মার্চ 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটরের ঘাটতির কারণে সাম্প্রতিক সময়ে একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি ঘটনাটিকে গুরুতর অবহেলা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালকের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন।

    আজ শনিবার (২৮ মার্চ ২০২৬) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসা নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, গত ১১ দিনে রাজশাহী মেডিকেলে ৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকে ভেন্টিলেটর সংকটের বিষয়টি মন্ত্রণালয়কে জানায়নি, যা অত্যন্ত দুঃখজনক। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।

    তিনি জানান, বিষয়টি নিয়ে ফোনে কথা বলার সময় হাসপাতালের পরিচালক প্রথমে গণমাধ্যমের প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেন। তবে পরবর্তীতে প্রতিবেদন যাচাই করে দেখা যায়, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যই সঠিক ছিল। এরপর তিনি আর অস্বীকার করতে পারেননি।

    সরকারি ক্রয় প্রক্রিয়ার জটিলতার কারণে দ্রুত ভেন্টিলেটর সংগ্রহ করা কঠিন উল্লেখ করে মন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতি বিবেচনায় তিনি ব্যক্তিগতভাবে কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে তিনটি ভেন্টিলেটর সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে, যা সরকারি অর্থায়নে নয় বরং বেসরকারি সহায়তায় আনা হচ্ছে। এছাড়া আরও দু’টি ভেন্টিলেটর জোগাড়ের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    চিকিৎসা পেশার নৈতিকতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন। তাই চিকিৎসকদের আচরণ, দায়িত্ববোধ ও সেবার মান আরও উন্নত হওয়া প্রয়োজন। ঘটনাটি দেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও জবাবদিহিতার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গ্রিস যাওয়ার পথে প্রাণ গেল সুনামগঞ্জের চার যুবকের

    মার্চ 28, 2026
    বাংলাদেশ

    যশোরে গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ

    মার্চ 28, 2026
    বাংলাদেশ

    চোরাই ব্লেডে বাজার সয়লাব, বিপাকে দেশীয় শিল্প

    মার্চ 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.