Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেষ হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন অবকাশ
    বাংলাদেশ

    শেষ হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন অবকাশ

    হাসিব উজ জামানমার্চ 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, যেখানে এসব পদকে ‘নন-ভ্যাকেশন’ হিসেবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

    রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে সরকারি কলেজের শিক্ষকরা আর আগের মতো দীর্ঘ গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি ভোগ করতে পারবেন না।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষকরা অন্যান্য সাধারণ সরকারি কর্মকর্তাদের মতো বছরে নির্ধারিত ২০ দিনের অর্জিত ছুটির আওতায় আসবেন। অর্থাৎ, পূর্বের দীর্ঘ অবকাশকালীন ছুটির পরিবর্তে সীমিত ছুটির ব্যবস্থায় যেতে হবে তাদের।

    মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দীর্ঘ অঘোষিত ছুটি কমিয়ে তাদের একাডেমিক ও প্রশাসনিক কাজে আরও সক্রিয় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন কলেজ বন্ধ থাকলে নির্ধারিত ছুটির বাইরেও শিক্ষকেরা অতিরিক্ত অবকাশ সুবিধা ভোগ করতেন, যা এখন বন্ধ হতে যাচ্ছে।

    স্মারকে উল্লেখ করা হয়েছে, ১৯৫৯ সালের ছুটি বিধিমালায় অবকাশকালীন কর্মচারীদের জন্য আলাদা বিধান রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় সেই সংজ্ঞা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর আগে অর্থ মন্ত্রণালয়ও এ বিষয়ে পরামর্শ দিয়েছিল।

    এই ধারাবাহিকতায় জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে প্রয়োজনীয় বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, পুরো শিক্ষা খাতকে সরাসরি ‘নন-ভ্যাকেশন’ ঘোষণা করা কিছুটা জটিল হতে পারে। তবে বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যদের ছুটির কাঠামো পুনর্বিন্যাস করে সমন্বিত ব্যবস্থা নেওয়া সম্ভব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামে শতাধিক শিশুমৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    মার্চ 29, 2026
    বাংলাদেশ

    পুঁজিবাজারে নিজেদের অনিয়মের অভিযোগে বিএসইসির তদন্ত কমিটি

    মার্চ 29, 2026
    বাংলাদেশ

    ব্যাংকে কোটিপতিদের আমানত কমছে: ব্যক্তিগত হিসাব মাত্র ১০ শতাংশ

    মার্চ 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.