Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশে ৭০ হাজার শিশু টিকাই পায়নি, পূর্ণ টিকাদানেও ঘাটতি- ইউনিসেফ
    বাংলাদেশ

    বাংলাদেশে ৭০ হাজার শিশু টিকাই পায়নি, পূর্ণ টিকাদানেও ঘাটতি- ইউনিসেফ

    কাজি হেলালমার্চ 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে টিকাদান কর্মসূচির উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো হাজারো শিশু সম্পূর্ণ সুরক্ষার বাইরে রয়েছে। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, প্রায় ৭০ হাজার শিশু কোনো ধরনের টিকা পায়নি এবং আরও কয়েক লাখ শিশু নির্ধারিত সব ডোজ শেষ করতে পারেনি।

    জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে প্রায় ৪ লাখ শিশু পূর্ণ টিকাদান সম্পন্ন করতে পারেনি। এর মধ্যে ৭০ হাজার শিশু একেবারেই টিকা থেকে বঞ্চিত। তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে টিকা না পাওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। শহরে যেখানে ৭৯ শতাংশ শিশু পূর্ণ ডোজ টিকা পেয়েছে, সেখানে গ্রামাঞ্চলে এই হার ৮৫ শতাংশ। এছাড়া, শহরের প্রায় ২ দশমিক ৪ শতাংশ শিশু এক ডোজ টিকাও নেয়নি এবং ৯ দশমিক ৮ শতাংশ শিশু নির্ধারিত সব ডোজ সম্পন্ন করতে পারেনি।

    ইউনিসেফ জানায়, বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) প্রতি বছর প্রায় ৯৪ হাজার মানুষের জীবন রক্ষা করছে এবং প্রায় ৫০ লাখ শিশুকে নানা রোগ থেকে সুরক্ষা দিচ্ছে। বিনিয়োগের দিক থেকেও এটি অত্যন্ত কার্যকর—প্রতি ১ ডলার ব্যয়ে প্রায় ২৫ ডলারের সমপরিমাণ সামাজিক ও অর্থনৈতিক সুফল পাওয়া যাচ্ছে।

    তবে সব শিশুর কাছে টিকা পৌঁছে দিতে এখনো বড় কিছু বাধা রয়ে গেছে। দারিদ্র্য, শিক্ষা ঘাটতি, স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ—এসব কারণে অনেক শিশু নিয়মিত টিকা পায় না। বিশেষ করে শহরের বস্তি এলাকা ও দুর্গম অঞ্চলে এই সমস্যা বেশি দেখা যায়। আরও কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে পর্যাপ্ত জনবল সংকট, প্রত্যন্ত এলাকায় পৌঁছানোর সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার সম্ভাবনা। ভবিষ্যতে সরকারকে নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

    বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া বলেন, ১৯৭৯ সালে ইপিআই চালুর পর থেকে দেশে টিকাদানে ব্যাপক অগ্রগতি হয়েছে। পূর্ণ টিকাদানের হার ২ শতাংশ থেকে বেড়ে ৮১ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে, যা সরকারের প্রতিশ্রুতি ও সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাকি শিশুদের কাছে পৌঁছানো। বিশেষ করে দরিদ্র ও দুর্গম এলাকায় টিকাদান জোরদার করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

    বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ জানান, টিকা জনস্বাস্থ্যের জন্য অন্যতম কার্যকর উপায়। বিশ্ব টিকা সপ্তাহের প্রেক্ষাপটে তিনি স্বাস্থ্যসেবা সম্প্রসারণে টিকার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন। পোলিও, হাম, রুবেলা ও রোটাভাইরাসসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভি যৌথভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে তারা বাংলাদেশ সরকারের পাশে থেকে সহায়তা অব্যাহত রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

    মার্চ 30, 2026
    বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে সক্রিয় বাংলাদেশ

    মার্চ 30, 2026
    বাংলাদেশ

    অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ও স্টাডি সেন্টার বন্ধের প্রজ্ঞাপন

    মার্চ 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.