জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, সংবিধান সংশোধনের জন্য অচিরেই ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে সব দল, বিশেষ করে বিরোধী দলের প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘সংসদ কমিটি’র তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ বলেন, “সংবিধান সংশোধনের জন্য আমরা একটি কমিটি গঠন করতে যাচ্ছি। এখানে আমরা সকল দলের মতামতকে গুরুত্ব দেব এবং বিরোধী দলকেও অন্তর্ভুক্ত করতে চাই। সকলের মতামতকে সম্মান করে আমরা এই কমিটি পরিচালনা করব।”
তিনি আরও জানান, সংবিধান সংশোধনের বিষয়টি সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য খোলা থাকবে এবং এতে জাতীয় সংলাপের সুযোগ তৈরি হবে।

