Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আদানি পাওয়ার চুক্তি বদলের পথে সরকার, দুটি বিকল্প বিবেচনায়
    বাংলাদেশ

    আদানি পাওয়ার চুক্তি বদলের পথে সরকার, দুটি বিকল্প বিবেচনায়

    কাজি হেলালএপ্রিল 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ ক্রয় চুক্তি নতুনভাবে পর্যালোচনা করে পরিবর্তনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

    মন্ত্রী জানান, ২০১৭ সালে স্বাক্ষরিত এই চুক্তিটি অন্তর্বর্তী সরকারের সময় একটি জাতীয় কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে গঠিত ওই কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞ, আইনজীবী, অর্থনীতিবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অন্তর্ভুক্ত ছিলেন। কমিটির মূল্যায়নে দেখা গেছে, আগের সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় তুলনামূলক বেশি মূল্যে এই চুক্তি করেছে।

    বর্তমানে চুক্তিটি সংশোধনের জন্য সরকার দুটি পথ বিবেচনা করছে বলে জানান মন্ত্রী। এর একটি হলো আন্তর্জাতিক সালিশি আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা। অন্যটি হলো আদানি পাওয়ারের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে শর্ত পরিবর্তনের উদ্যোগ নেওয়া। সরকার পরিস্থিতি বিবেচনা করে যেকোনো একটি পন্থা বেছে নেবে বলে তিনি ইঙ্গিত দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরকারি দাম ১৭২৮, বাজারে এলপিজি ২১০০ টাকায়

    এপ্রিল 2, 2026
    বাংলাদেশ

    ‘পে-স্কেল’ বাস্তবায়নে যে বার্তা দিলো আইএমএফ

    এপ্রিল 2, 2026
    বাংলাদেশ

    হামের সংক্রমণ বাড়ায় স্কুল বন্ধের দাবি, হাইকোর্টে রিট

    এপ্রিল 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.