Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি দাম ১৭২৮, বাজারে এলপিজি ২১০০ টাকায়
    বাংলাদেশ

    সরকারি দাম ১৭২৮, বাজারে এলপিজি ২১০০ টাকায়

    হাসিব উজ জামানএপ্রিল 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ১ হাজার ৭২৮ টাকা। তবে বাস্তব বাজারে এই দামের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। উল্টো খুচরা বিক্রেতাদেরই সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় ১ হাজার ৯০০ টাকায়, ফলে ভোক্তাদের কাছে তা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) বিইআরসি ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। একই সঙ্গে অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়। কিন্তু মাঠপর্যায়ে দেখা গেছে, অধিকাংশ এলাকায় ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার টাকার বেশি দামে।

    রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বাজারে এলপিজির সরবরাহও সীমিত। অধিকাংশ দোকানে মূলত ওমেরা ও বিএম ব্র্যান্ডের সিলিন্ডার পাওয়া যাচ্ছে, অন্য কোম্পানির সরবরাহ তুলনামূলক কম।

    মোহাম্মদপুরের এক ব্যবসায়ী জানান, তাদের ওমেরা সিলিন্ডার কিনতেই খরচ পড়ছে প্রায় ১ হাজার ৯৫০ টাকা, যা বিক্রি করতে হচ্ছে ২ হাজার ১০০ টাকায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সামনে দাম আরও বাড়তে পারে।

    অন্যদিকে বনশ্রীর এক ব্যবসায়ী বলেন, ডিস্ট্রিবিউশন থেকে এলপিজি কিনতে প্রায় ১ হাজার ৮৭০ টাকা খরচ হচ্ছে। কোম্পানিগুলো ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে, দাম আরও কয়েক দফা বাড়তে পারে। এতে ভোক্তা পর্যায়ে দাম ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

    ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং চলমান বৈশ্বিক উত্তেজনার কারণে এলপিজির আমদানি খরচ বেড়ে গেছে। বিশেষ করে সৌদি আরামকোর রেট বাড়ার প্রভাব সরাসরি পড়ছে স্থানীয় বাজারে। একই কারণে বিইআরসিও দাম সমন্বয় করেছে।

    সরকারি দাম নির্ধারণের পরও বাজারে তার প্রতিফলন না থাকায় ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন। সরবরাহ সংকট ও বাড়তি দামের কারণে এলপিজি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপই পরিস্থিতি স্বাভাবিক করতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জ্বালানি সংকটে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ মার্কেট

    এপ্রিল 3, 2026
    বাংলাদেশ

    হরমুজ সংকট এড়াতে বিকল্প পথে তেল আনছে বাংলাদেশ

    এপ্রিল 2, 2026
    বাংলাদেশ

    আদানি পাওয়ার চুক্তি বদলের পথে সরকার, দুটি বিকল্প বিবেচনায়

    এপ্রিল 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.