Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্বালানি সংকটে আয় অর্ধেক, দিশেহারা রাইডশেয়ার চালকরা
    বাংলাদেশ

    জ্বালানি সংকটে আয় অর্ধেক, দিশেহারা রাইডশেয়ার চালকরা

    কাজি হেলালএপ্রিল 4, 2026Updated:এপ্রিল 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যের অস্থিরতা থেকে তৈরি জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে দেশের রাইডশেয়ার চালকদের জীবনে। পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় তাদের কর্মঘণ্টা কমে যাচ্ছে, আর আয়ও নেমে এসেছে অনেক নিচে।

    চালকদের অভিযোগ, দিনের বড় একটি অংশ চলে যাচ্ছে তেলের লাইনে দাঁড়িয়ে। ফলে যাত্রী পরিবহনের জন্য সময় কমে যাচ্ছে। এতে আগে যেখানে দিনে ১,০০০ থেকে ১,৫০০ টাকা আয় হতো, এখন অনেকেই তার অর্ধেকও করতে পারছেন না। সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে, অনেকেই ঋণের ওপর নির্ভর করছেন।

    মিরপুরের শেওড়াপাড়া এলাকার বাসিন্দা মো. নাসির আলম ছয় বছর ধরে মোটরসাইকেলে রাইড দিচ্ছেন। তিনি জানান, প্রতিদিন ১০-১২ ঘণ্টা কাজ করতে হয়, যার জন্য ৩-৪ লিটার জ্বালানি দরকার। কিন্তু গত এক মাস ধরে তেল সংগ্রহই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তেল নিতে ৩-৪ ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়, ফলে পুরো দিনের সময়সূচি এলোমেলো হয়ে যাচ্ছে। এতে আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ঈদের সময়ও তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি।

    অন্যদিকে, ঋণ নিয়ে গাড়ি কিনে রাইডশেয়ারিং করা চালকদের অবস্থাও নাজুক। উবারচালক সালাম উদ্দিন বলেন, তেলের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে অনেক সময় যাত্রীর কল ধরেও রাইড নিতে পারছেন না। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই যাত্রীরা অন্য গাড়িতে চলে যাচ্ছেন। এতে আয় কমে যাওয়ার পাশাপাশি ঋণের চাপও বাড়ছে।

    পোস্তগোলার বাসিন্দা মো. রাজিব, যিনি প্রায় এক দশক ধরে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, জানান—জ্বালানি সংকট তার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। এবারের ঈদে পরিবারের জন্য কেনাকাটা করতে পারেননি। আগে নির্দিষ্ট সময় ধরে কাজ করে ভালো আয় হতো, কিন্তু এখন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও আগের তুলনায় অনেক কম আয় হচ্ছে। অল্প দূরত্বে কয়েকটি ট্রিপ দেওয়ার পরই জ্বালানি শেষ হয়ে যায়, আবার লাইনে দাঁড়াতে হয়।চালকদের মতে, বর্তমান পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই খাতে সংকট আরও গভীর হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্য মন্ত্রী

    এপ্রিল 4, 2026
    বাংলাদেশ

    তীব্র ডিজেল সংকটে নদীতে যেতে পারছেন না পটুয়াখালীর জেলেরা

    এপ্রিল 4, 2026
    বাংলাদেশ

    জ্বালানি সংকটে সাশ্রয় পরিকল্পনা, প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ কমানোর লক্ষ্য

    এপ্রিল 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.