Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হরমুজ সংকটে সৌদি থেকে সার আমদানি অনিশ্চিত, বিকল্প উৎসে জোর
    বাংলাদেশ

    হরমুজ সংকটে সৌদি থেকে সার আমদানি অনিশ্চিত, বিকল্প উৎসে জোর

    কাজি হেলালএপ্রিল 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের সার আমদানিতে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় সৌদি আরব থেকে সার আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার একদিকে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে, অন্যদিকে বিকল্প উৎস খুঁজছে।

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ইরানের সঙ্গে আলোচনা শুরু করার অনুরোধ জানিয়েছে, যাতে সারবাহী জাহাজ নির্বিঘ্নে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নন-ইউরিয়া সার আমদানির জন্য চীন, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। একই সঙ্গে ইউরিয়ার বিকল্প উৎস হিসেবে ভিয়েতনাম, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।

    বাংলাদেশে ব্যবহৃত ডিএপি সারের একটি বড় অংশ সৌদি আরব থেকে আসে। চলতি বছরে দেশটি থেকে ছয় লাখ টন ডিএপি আমদানির চুক্তি রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে নির্ধারিত সরবরাহে বিঘ্ন ঘটছে। ফেব্রুয়ারিতে সীমিত পরিমাণে চালান এলেও মার্চে কোনো সরবরাহ আসেনি। এপ্রিলের চালানও এখন অনিশ্চিত।

    সংশ্লিষ্টরা বলছেন, সামনে আমন মৌসুমে সারের চাহিদা বেড়ে যাবে। যদিও বর্তমানে মজুদ দিয়ে আগামী কয়েক মাস পরিস্থিতি সামাল দেয়া সম্ভব, তবে জুলাই-আগস্টে চাহিদা বাড়লে সরবরাহ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।বর্তমানে দেশে ইউরিয়ার মজুদ রয়েছে প্রায় ৩ লাখ ৫৯ হাজার টন, যা জুন পর্যন্ত চাহিদা পূরণে যথেষ্ট। কিন্তু আমন মৌসুমে অতিরিক্ত চাহিদা মেটাতে প্রায় ৬ লাখ ৬৫ হাজার টন ইউরিয়া প্রয়োজন হবে। এজন্য আগাম আমদানি কার্যক্রম জোরদার করছে সরকার।

    সরকার টু সরকার (জিটুজি) চুক্তির আওতায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরিয়া আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমেও সার আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। তবে বিকল্প রুটে সার আনতে গেলে খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে গ্যাস সংকটের কারণে দেশের বেশ কয়েকটি ইউরিয়া কারখানা বন্ধ থাকায় স্থানীয় উৎপাদনেও প্রভাব পড়ছে। এতে আমদানির ওপর নির্ভরতা আরও বেড়েছে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে শুধু মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর না করে বিকল্প দেশ থেকে সরবরাহ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দেশীয় কারখানাগুলো সচল রাখাও প্রয়োজন, যাতে হঠাৎ কোনো বৈশ্বিক সংকটে সরবরাহ ব্যবস্থা ভেঙে না পড়ে। এদিকে আন্তর্জাতিক বাজারে সারের দামও বেড়েছে, যা ভবিষ্যতে আমদানির খরচ বাড়াবে। সরকার বলছে, এখনই বড় কোনো সংকট না থাকলেও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্য মন্ত্রী

    এপ্রিল 4, 2026
    বাংলাদেশ

    তীব্র ডিজেল সংকটে নদীতে যেতে পারছেন না পটুয়াখালীর জেলেরা

    এপ্রিল 4, 2026
    বাংলাদেশ

    জ্বালানি সংকটে সাশ্রয় পরিকল্পনা, প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ কমানোর লক্ষ্য

    এপ্রিল 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.