Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুলিশ সপ্তাহে ১১৫ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক
    বাংলাদেশ

    পুলিশ সপ্তাহে ১১৫ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

    কাজি হেলালএপ্রিল 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী মে মাসের প্রথম সপ্তাহে রাজধানীতে শুরু হচ্ছে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’। চার দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১১৫ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে পদক প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় পদক তুলে দিতে পারেন বলে জানা গেছে। যদিও এখনো আনুষ্ঠানিক দিনক্ষণ নির্ধারণ হয়নি।

    প্রতিবছরের মতো এবারও বীরত্ব, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ দমন, দক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠার জন্য পুলিশ সদস্যদের এই পদক দেওয়া হচ্ছে। এবারের তালিকায় বিপিএম (সাহসিকতা) ১৫ জন, বিপিএম সেবা ২৫ জন, পিপিএম ২৫ জন এবং পিপিএম সেবা বিভাগে ৫০ জনকে পুরস্কৃত করা হবে।

    পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, সাধারণত বছরের শুরুতে পুলিশ সপ্তাহ আয়োজন করা হলেও এবছর জাতীয় সংসদ নির্বাচনের কারণে সময় পরিবর্তন করা হয়েছে। পরে ঊর্ধ্বতন পর্যায়ের সিদ্ধান্তে মে মাসে আয়োজন চূড়ান্ত হয়।

    এদিকে, পদকের জন্য প্রস্তাবিত তালিকা এখনো চূড়ান্ত হয়নি। দেশের বিভিন্ন ইউনিট থেকে নাম পাঠানো হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা তৈরি হবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। গত বছর সীমিত পরিসরে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হলেও এবারের আয়োজন পূর্ণাঙ্গভাবে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্ড প্যারেডসহ অন্যান্য আনুষ্ঠানিকতা ফিরিয়ে আনার কথাও ভাবা হচ্ছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবার পদক প্রদানে মাঠপর্যায়ের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়াও এবারের পুলিশ সপ্তাহে গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিনিয়োগ বাড়াতে দুই বছরের পরিকল্পনা

    এপ্রিল 4, 2026
    বাংলাদেশ

    ৫ এপ্রিল থেকে ১৮ জেলায় হাম টিকাদান অভিযান শুরু

    এপ্রিল 4, 2026
    বাংলাদেশ

    জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: আইনমন্ত্রী

    এপ্রিল 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.