এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাবকে নাকচ করেছে অর্থ মন্ত্রণালয়। ফলে তারা শুধুমাত্র মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা পাবেন।
গতকাল শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনকে অবহিত করা হয়েছে।
এর আগে শিক্ষক ও কর্মচারীরা উৎসব ভাতা আরও ১০ শতাংশ বৃদ্ধির দাবি করেছিলেন। প্রস্তাব অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ যুক্ত হলে ভাতা ৬০ শতাংশে পৌঁছাতে পারতো। তবে মন্ত্রণালয়ের নাকচের ফলে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে না।
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নির্ধারণ:
সংশ্লিষ্টরা বলছেন, উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব বাতিল হওয়ায় বর্তমান নিয়মেই ৫০ শতাংশ হারে ভাতা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

