দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের বিচার শাখা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
নতুন সূচি অনুযায়ী, আদালতের কার্যক্রম প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। তবে বেলা ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।
রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এই আদেশ জারি করেছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই সময়সূচি কার্যকর থাকবে। এছাড়া আগের মতোই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।

