Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার
    বাংলাদেশ

    ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার

    হাসিব উজ জামানএপ্রিল 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ককে আরও জোরদার করতে চলতি সপ্তাহেই ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধি দল। এই সফরের নেতৃত্ব দেবেন দেশটির স্পিকার মিল্টন ডিক।

    সফরকালে প্রতিনিধি দল জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি তারা জাতীয় সংসদ ভবন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন বলে জানা গেছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল এই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    সফরের সময় অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন সরকার গঠনের পর এই সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

    বৈঠকে বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া কৃষি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

    1. অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস সংসদে

    এপ্রিল 7, 2026
    শিক্ষা

    পাবলিক পরীক্ষা ব্যবস্থায় আসছে বড় সংস্কার: শিক্ষামন্ত্রী

    এপ্রিল 7, 2026
    বাংলাদেশ

    পরিত্যক্ত জমিতে হলুদ চাষ করে শ্যামলের সফলতা

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.