সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর-এর আয়কর সংক্রান্ত সমস্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, আসাদুজ্জামান নূর সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে পাঁচ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন এবং ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালত নির্দেশ দিয়েছেন, আসাদুজ্জামান নূরের টিআইএন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত আয়কর সংক্রান্ত স্থায়ী ও বিবিধ নথিসহ সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র জব্দ করা হবে এবং তদন্তের জন্য পর্যালোচনা করা হবে।

