Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকা মেডিকেলে ঢাবি শিক্ষার্থী ও চিকিৎসকদের সংঘর্ষ, জরুরি সেবা সাময়িক বন্ধ
    বাংলাদেশ

    ঢাকা মেডিকেলে ঢাবি শিক্ষার্থী ও চিকিৎসকদের সংঘর্ষ, জরুরি সেবা সাময়িক বন্ধ

    কাজি হেলালএপ্রিল 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল–এর জরুরি বিভাগে চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর জরুরি বিভাগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে হাসপাতাল পুলিশ ফাঁড়ি।

    পুলিশ জানায়, ঢাবির অমর একুশে হলের কিছু শিক্ষার্থী ও জরুরি বিভাগের চিকিৎসকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই জরুরি বিভাগে নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সেখানে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম স্থগিত রয়েছে।

    হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ থাকলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

    এদিকে শাহবাগ থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ঘটনাটির কারণ ও বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ঘটনার পর হাসপাতালে আসা রোগী ও স্বজনরা সাময়িক ভোগান্তির মুখে পড়েন বলে জানা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হজ ফ্লাইট নিয়ে উড়োজাহাজ ঘাটতিতে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা

    এপ্রিল 12, 2026
    আইন আদালত

    জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

    এপ্রিল 12, 2026
    বাংলাদেশ

    বরিশালে ১লা বৈশাখ ঘিরে ইলিশের দাম আকাশছোঁয়া

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.