Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল ‘ভালো ফল বয়ে আনবে না: মাসদার হোসেন
    বাংলাদেশ

    বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল ‘ভালো ফল বয়ে আনবে না: মাসদার হোসেন

    মনিরুজ্জামানএপ্রিল 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তকে ভালো পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ পৃথককরণ মামলার বাদী ও সাবেক জেলা জজ মাসদার হোসেন। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিচার ব্যবস্থার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না।

    গতকাল শনিবার (১১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এ দুটি অধ্যাদেশ নিয়ে আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। হিউম্যানিটি ফাউন্ডেশন এবং আইন ও বিচার পত্রিকার উদ্যোগে আয়োজিত ওই আলোচনায় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার ওমর ফারুক, আইনজীবী হাসান তারিক চৌধুরী, সাবেক যুগ্ম জেলা জজ ড. মো. সাজ্জাদ হোসেন এবং জুলাই আন্দোলনের নেতা আরিফ সোহেলসহ অনেকে।

    আলোচনায় মাসদার হোসেন বলেন, ক্ষমতার অবস্থান থেকে কলমের এক খোঁচায় এতগুলো বিষয় বাতিল করে দেওয়া হচ্ছে। এ নিয়ে তিনি জনমত যাচাইয়ের আহ্বান জানিয়ে বলেন, “এই মুহূর্তে হ্যাঁ-না ভোট করুন, জরিপ করুন—৯৯ ভাগ লোক আপনাদের কাজের বিরুদ্ধে মতামত দেবে।”

    তিনি আরও বলেন, গুমের শিকার হয়ে যারা মৃত্যুর মুখোমুখি ছিলেন, তাদের কেউ কেউ এখন সংসদ সদস্য হয়েছেন। তাদের কাছ থেকেই গুমের সংজ্ঞা নির্ধারণ করা উচিত কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    তার ভাষায়, “গুটি কয়েক মানুষের চিন্তাচেতনায় এসব কাজ হচ্ছে। এগুলোর ফল ভালো হবে না। এই দিন দিন না, আরও দিন আছে। আপনারা পথ হারিয়ে ফেললে জনগণ আপনাদের সঠিক পথে নিয়ে আসবে।”

    ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ২৮ জন বিচারকের কাছে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাওয়ার ঘটনাকে নিয়েও তিনি সমালোচনা করেন। তিনি প্রশ্ন তুলে বলেন, “আজ আইন মন্ত্রণালয় জজদের শোকজ করছে। মনে রাখতে হবে, জজদের একটি আলপিনের প্রয়োজন হলেও সুপ্রিম কোর্টের কাছে যেতে হয়। অথচ আইনমন্ত্রী কোন কর্তৃত্বে এই শোকজ করেছেন?” তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত পরিস্থিতির কথা স্মরণ রাখতে হবে। তার ভাষায়, “জুলাই আন্দোলনকারীদের রক্তের ওপর আপনাদের মসনদ বসা। আপনারা এমনি এমনি আসেননি। তাদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।”

    আলোচনায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন বলেন, বিচার বিভাগ পৃথককরণ মামলার রায়ের প্রতিফলন হিসেবেই এসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল। তিনি বলেন, “আপনারা সেই আইন বাতিল করে দিলেন, বললেন আরও ভালো আইন করবেন। অথচ চাইলে আগে আইন করে পরে সংশোধন করতে পারতেন।” বিচারপতি আবদুল মতিন আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে।

    উল্লেখ্য, মাসদার হোসেন বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত ঐতিহাসিক মামলার বাদী হিসেবে দেশে ব্যাপকভাবে পরিচিত। তার মামলার মাধ্যমেই বাংলাদেশে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার প্রক্রিয়া শুরু হয়, যা পরবর্তীতে রাষ্ট্রীয় কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে।

    ‘রাষ্ট্র বনাম মাসদার হোসেন’ মামলার রায় বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৯৯ সালে আপিল বিভাগ এ মামলায় ১২ দফা নির্দেশনা দেন। এর মূল লক্ষ্য ছিল বিচার বিভাগকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে পৃথক করা এবং বিচারকদের নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা। পরবর্তীতে এর ধারাবাহিকতায় ২০০৭ সালে দেশে কার্যকরভাবে বিচার বিভাগ পৃথক করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হজ ফ্লাইট নিয়ে উড়োজাহাজ ঘাটতিতে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা

    এপ্রিল 12, 2026
    বাংলাদেশ

    জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

    এপ্রিল 12, 2026
    বাংলাদেশ

    বরিশালে ১লা বৈশাখ ঘিরে ইলিশের দাম আকাশছোঁয়া

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.