Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৬ সদস্য নিয়ে শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ পুনর্গঠিত
    বাংলাদেশ

    ২৬ সদস্য নিয়ে শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ পুনর্গঠিত

    নাহিদঅক্টোবর 21, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    shilpokola-acedemi
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ৫(২) উপধারা অনুসারে মনোনীত সদস্যরা পত্র জারির তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য পরিষদে দায়িত্ব পালন করবেন।

    নতুন পরিষদে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদাধিকারবলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদের সদস্যসচিবের দায়িত্বে থাকবেন একাডেমির মহাপরিচালক, আর সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব।

    পরিষদের সদস্য হিসেবে বিভিন্ন ক্ষেত্রে পরিচিত ব্যক্তিত্বদের মনোনীত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাংবাদিক ও লেখক আলতাফ পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, ছায়ানটের শিক্ষক লায়েকা বশীর এবং নৃত্যশিল্পী র‍্যাচেল অ্যাগনেস প্যারিস। এ ছাড়া বিভিন্ন বিভাগ থেকে প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা থেকে আজাদ আবুল কালাম, চট্টগ্রাম থেকে জয়দেব রোয়াজা, রাজশাহী থেকে আসাদুজ্জামান দুলাল, খুলনা থেকে শিপন, বরিশাল থেকে দেবাশীষ চক্রবর্তী, সিলেট থেকে শামসুল বাসিত শেরো, রংপুর থেকে ইফতেখারুল আলম রাজ এবং ময়মনসিংহ থেকে কমল কান্তি।

    প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, একাডেমির মহাপরিচালকসহ মোট ২৬ জন সদস্যের সমন্বয়ে পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। আইন অনুযায়ী পরিষদ প্রতি তিন মাসে একটি সভা আয়োজন করবে এবং সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবেন পরিষদের সভাপতি।

    প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। তাঁকে আগামী দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে লিয়াকত আলী লাকী টানা ১৩ বছর একাডেমির মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ আগস্ট তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

    সংস্কৃতি অঙ্গনে এই নতুন পরিচালনা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    উত্তরবঙ্গে এবার সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রার আশা

    মার্চ 13, 2026
    বাংলাদেশ

    তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি

    মার্চ 13, 2026
    বাংলাদেশ

    ডিসেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.