Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মোস্তফা সরয়ার ফারুকীর পদত্যাগের গুজব
    বাংলাদেশ

    মোস্তফা সরয়ার ফারুকীর পদত্যাগের গুজব

    হাসিব উজ জামানUpdated:নভেম্বর 17, 2024নভেম্বর 17, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রোববার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পদত্যাগ করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ব্যক্তিগত প্রোফাইল থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। তবে ফ্যাক্টচেক করে নিশ্চিত হওয়া গেছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

    আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে সংস্কৃতি মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, মোস্তফা সরয়ার ফারুকী তার দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন।

    ‘কোটায় হামলাকারীদের শনাক্ত’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘নয়ন তারা’ নামের একটি আইডি থেকে একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, খুশির দিন! ফারুকী আউট, মাহাতাব স্যার ইন!’। একই গ্রুপে ‘হাবিবুল্লাহ ওসামা’ নামের আরেকটি আইডি থেকে বলা হয়, ‘আলবিদা ফারুকী! আলহামদুলিল্লাহ।’

    এ ছাড়া মো. মুনসুর ব্যাপারী নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে দাবি করা হয়, ‘আলহামদুলিল্লাহ, খুশির দিন! ফারুকী আউট, আসিফ মাহাতাব ইন!’

    এই ধরনের তথ্যগুলো দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক বিভ্রান্তি তৈরি করে।

    গুজবের সত্যতা জানতে সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. আবদুল মালেক বলেন, ‘এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। উপদেষ্টা মহোদয় তাঁর কাজে ব্যস্ত রয়েছেন।’

    প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন, যেখানে আরও দুজন উপদেষ্টা শপথ নেন।

    প্রধান উপদেষ্টার কার্যালয়ের বক্তব্য-

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন- যেখানে ফারুকী এবং তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে দেখা যায়। তিনি জানান, ‘আগামীকাল সোমবার মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টার সঙ্গে কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করবেন।’

    ফ্যাক্টচেকের সারমর্ম-

    গুজব ছড়ানোর সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। যা সরেজমিনে নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের কোনো ভিত্তি নেই।

    এ ধরনের গুজব ছড়ানো প্রতিরোধে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে মিথ্যা তথ্য যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জাপানি ঋণের সুদের হার বাড়ায় বাড়ছে অর্থনৈতিক চাপ

    মে 9, 2026
    বাংলাদেশ

    পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল, আইনশৃঙ্খলায় গুরুত্ব সরকারের

    মে 9, 2026
    বাংলাদেশ

    বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী নেগাবান মন্টু আর নেই

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.