Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গণতন্ত্র সূচকে ২৫ ধাপ পিছিয়ে ১০০তম স্থানে বাংলাদেশ
    বাংলাদেশ

    গণতন্ত্র সূচকে ২৫ ধাপ পিছিয়ে ১০০তম স্থানে বাংলাদেশ

    এফ. আর. ইমরানমার্চ 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বব্যাপী গণতন্ত্রের অবস্থা পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত ২০২৪ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশ ২৫ ধাপ পিছিয়ে ১০০তম অবস্থানে রয়েছে। ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এ পর্যন্ত সর্বনিম্ন।

    গতকাল (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এ সূচকে দেশগুলোর গণতান্ত্রিক অবস্থান পাঁচটি সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে-নির্বাচনী প্রক্রিয়া ও বহুদলীয়তা, সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা।

    গণতন্ত্রের ১০ নম্বরের স্কেলে বাংলাদেশ এবার ৪.৪৪ স্কোর পেয়েছে, যা দেশটিকে ‘হাইব্রিড শাসনব্যবস্থা’র তালিকায় রাখলেও এটি এখন নিম্নস্তরের কাছাকাছি পৌঁছে গেছে।

    ইআইইউ-এর সংজ্ঞা অনুযায়ী, যেসব দেশে নির্বাচনে অনিয়ম দেখা যায় এবং তা স্বাধীন ও নিরপেক্ষ হতে বাধাগ্রস্ত হয়, সেসব দেশ হাইব্রিড শাসনের অন্তর্ভুক্ত।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে গণতন্ত্র সূচকে বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের অবনতি সবচেয়ে বেশি হয়েছে। স্কোর ১.৪৪ পয়েন্ট কমে ৪.৪৪-এ নেমে আসায় দেশটি ২৫ ধাপ পিছিয়েছে। একই তালিকায় পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ারও উল্লেখযোগ্য অবনতি হয়েছে এবং তারা সবচেয়ে খারাপ পারফরম্যান্সকারী ১০টি দেশের মধ্যে রয়েছে।

    বাংলাদেশের এই অবনতির প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিতর্কিত নির্বাচন, প্রধানমন্ত্রীর অপসারণ এবং রাজনৈতিক অস্থিরতা। এ কারণেই বাংলাদেশ সবচেয়ে বড় স্কোর পরিবর্তন রেকর্ড করেছে।

    তবে নির্বাচনে অনিয়মের পরও তৃণমূল পর্যায়ের আন্দোলন পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যুব নেতৃত্বাধীন বিভিন্ন উদ্যোগ তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়িয়েছে, যারা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি দিন দিন হতাশ হয়ে উঠছে।

    প্রতিবেদনে ভারতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বিজেপি সরকার ধর্মীয় সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে এবং মুসলিম-বিরোধী মনোভাবকে রাজনৈতিকভাবে সহনীয় করে তুলেছে। এতে সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ এশিয়ায় অনিশ্চয়তার কথা জানানো হলেও প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে যে, যদি বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়, তাহলে ২০২৪ সালের গণতান্ত্রিক সংকট সাময়িক হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে প্রবাসীদের সহায়তায় কন্ট্রোল রুম চালু

    মার্চ 10, 2026
    অপরাধ

    জঙ্গল সলিমপুর অভিযান: রাষ্ট্র বনাম সন্ত্রাসী নিয়ন্ত্রণের লড়াই

    মার্চ 10, 2026
    বাংলাদেশ

    শারজাহ ও আবুধাবি রুটে নতুন ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.