Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ বিক্ষোভ কর্মসূচি
    বাংলাদেশ

    গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ বিক্ষোভ কর্মসূচি

    এফ. আর. ইমরানএপ্রিল 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শুরু হয়েছে গণবিরোধী এক প্রতিবাদ কর্মসূচি- ‘নো ওয়ার্ক, নো স্কুল’। সোমবার (৭ এপ্রিল) এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। কাজ ও শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে।

    এই বৈশ্বিক ধর্মঘটের ডাক দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন- নিউইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টর্স অ্যাগেইনস্ট জেনোসাইড। কর্মসূচির অংশ হিসেবে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ নামে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিশ্বজুড়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ শিরোনামে পালিত হচ্ছে প্রতিবাদ ও প্রতিরোধ।

    বাংলাদেশেও কর্মসূচির প্রতিধ্বনি-

    বাংলাদেশের শিক্ষাঙ্গনেও এই কর্মসূচির প্রভাব স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সব অফিস কার্যক্রম বন্ধ রাখা হয় এবং কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কর্মবিরতির অংশ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষা কার্যক্রম স্থগিত থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা প্যারিস রোডে মানববন্ধন ও সংহতি সমাবেশে অংশ নেন।

    এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)ও ‘নো ওয়ার্ক’ কর্মসূচির অংশ হিসেবে সংহতি সভা করে।

    রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজেও শিক্ষার্থীরা উপস্থিত হয়নি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাস না করে গাজায় হামলার প্রতিবাদে সংহতি প্রকাশ করেছে বলে জানা গেছে।

    ঢাকায় মার্কিন দূতাবাস সামনে বিক্ষোভ-

    সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গুলশানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেন একদল তরুণ। ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনের প্রতিবাদে তারা ‘মার্কিন মদদে গণহত্যা চলবে না’- এই স্লোগান তুলে রাস্তায় নেমে আসেন।

    বিক্ষোভের ফলে সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেন। সাধারণ পথচারীদের তল্লাশি করা হয় এবং কাউকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি।

    এক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়ে বলেন, গাজার বিজয় হবেই হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জবাব দিতে হবে। এই প্রতিবাদ জিহাদের প্রথম ধাপ।

    গাজায় চলমান মানবিক বিপর্যয়-

    গাজার দক্ষিণাঞ্চল রাফা শহরে এখন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। অব্যাহত বিমান হামলায় শহরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৬ জন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। রোববার ভোরে খান ইউনিস শহরে একটি পরিবারের ৯ সদস্য নিহত হন।

    গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ আহত হয়েছেন।

    এদিকে গত ২৩ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় ১৫ জন চিকিৎসাকর্মীকে গুলি করে হত্যা করেছে বলে স্বীকার করেছে। তাদের দাবি, নিহতদের আচরণ ‘সন্দেহজনক’ হওয়ায় ভুলক্রমে গুলি চালানো হয়েছিল। ইসরায়েলের দাবি অসত্য।

    নেতানিয়াহুর সফর ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া-

    এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরে ইরান ও হামাস পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানালেও, এ সফর নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা উঠেছে।

    ধর্মঘট আহ্বানকারী সংগঠনগুলোর ভাষ্য, যে নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছে, সেই নেতাকে হোয়াইট হাউসের দাওয়াত দেওয়া মানবতার প্রতি চরম অবমাননা।

    ‘আর চুপ করে থাকা যাবে না’-

    হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এক বিবৃতিতে বলেছে, গাজার মানুষ যখন খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা থেকে বঞ্চিত, তখন আর চুপ করে থাকা যায় না। এখনই সময় প্রতিবাদের। রাস্তায় নামুন, মানবতা রক্ষা করুন।

    বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে আরেক বিবৃতিতে বলা হয়, যখন বিশ্বজুড়ে মায়েদের স্বাস্থ্য নিয়ে আলোচনা চলছে, তখন গাজায় মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছেন। শিশুরা প্রাণ হারাচ্ছে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

    নভেম্বর 22, 2026
    কৃষি

    ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টিতে ৭ জেলায় আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.