Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসলামের দৃষ্টিতে পণ্য বয়কট: বৈধ কৌশল না অবৈধ প্রতিক্রিয়া?
    বাংলাদেশ

    ইসলামের দৃষ্টিতে পণ্য বয়কট: বৈধ কৌশল না অবৈধ প্রতিক্রিয়া?

    এফ. আর. ইমরানএপ্রিল 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে চলমান ভোক্তা অধিকার ও রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে পণ্য বয়কট বা অর্থনৈতিক বয়কট ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই প্রশ্ন তুলছেন- ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলে এই বিষয়ে?

    ইসলাম ব্যবসাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে চিহ্নিত করেছে। তবে একইসঙ্গে ইসলাম এই মাধ্যমকে নৈতিকতা ও সামষ্টিক কল্যাণের আলোকে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ইসলামি সমাজে পণ্য বয়কট নতুন কোনো ধারণা নয়; বরং এটি ছিল কৌশলগত প্রতিরোধের একটি বৈধ রূপ।

    ইতিহাসে পণ্য বা অর্থনৈতিক বয়কটের নজির-

    ইসলামপূর্ব আরবে কুরাইশ ও কিনানা গোত্র বনি হাশিম ও বনি আবদুল মুত্তালিবের বিরুদ্ধে একটি অর্থনৈতিক বয়কট আরোপ করে। এমনকি তারা কাবাঘরে এই নিষেধাজ্ঞার দলিলও ঝুলিয়ে রাখে। বুখারি শরিফের হাদিস অনুযায়ী, বয়কটের উদ্দেশ্য ছিল মহানবী মুহাম্মদ (সা.)-কে আত্মসমর্পণ করানো।

    এছাড়া রাসুলুল্লাহ (সা.) নিজেও একাধিকবার অর্থনৈতিক অবরোধের কৌশল গ্রহণ করেছেন। যেমন- তাঁর নির্দেশেই বনু নজির গোত্রের খাদ্য ও জীবিকার উৎস খেজুরবাগান ধ্বংস করে দেওয়া হয়, যা শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণে বাধ্য করে। কোরআনের সূরা হাশরে এ নিয়ে একটি আয়াতও নাজিল হয়।

    আধুনিক বাস্তবতায় বয়কটের প্রয়োগ-

    আধুনিক কূটনৈতিক পরিসরে অর্থনৈতিক বয়কট একটি প্রভাবশালী কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন- যুক্তরাষ্ট্র ১৯৭৯ সাল থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। একইভাবে মুসলিম বিশ্বেও বয়কট এখন প্রতিরোধের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

    ইমাম আহমাদ (রহ.) বলেন, “যারা মুসলমানদের বিরুদ্ধে শত্রুদের শক্তিশালী করে তোলে, তাদের কাছ থেকে কিছু কেনাবেচা করা উচিত নয়।” এর ভিত্তিতে অনেকে মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাফির বা বৈরী শক্তির পণ্য বর্জন ইসলামি দৃষ্টিতে বৈধ, এমনকি কিছু ক্ষেত্রে ফরজও হয়ে যেতে পারে।

    শরিয়ত কী বলছে?

    ফিকহবিদদের মতে, কাফিরদের সঙ্গে আর্থিক লেনদেন চার ভাগে বিভক্ত- হারাম কাজের মাধ্যমে, কাফিরদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে, মুসলমানদের ক্ষতির উদ্দেশ্যে এবং কল্যাণকর বৈধ উদ্দেশ্যে। প্রথম তিনটি ক্ষেত্র ইসলামে নিষিদ্ধ। চতুর্থটি বৈধ ও পরিস্থিতিনির্ভর।

    বিশেষজ্ঞদের মতে, বয়কট তখনই শরিয়তসম্মত হয়, যখন তা কোনো কল্যাণ অর্জন বা ক্ষতি প্রতিরোধে সহায়ক হয়। অন্যদিকে যদি বয়কটের মাধ্যমে কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ না হয়, বা উল্টো মুসলমানদেরই ক্ষতি হয়, তাহলে সেটি অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়।

    সবশেষে বলা যায়- ইসলামে ব্যবসা বৈধ হলেও তা উদ্দেশ্য ও প্রেক্ষাপটভিত্তিকভাবে মূল্যায়িত হয়। অর্থনৈতিক বয়কট ইসলামি দৃষ্টিতে একটি বৈধ কৌশল- যদি তা মুসলিম উম্মাহর স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখে। তবে এর প্রয়োগ হতে হবে সুপরিকল্পিত, সুসংহত ও নৈতিকতার ভিত্তিতে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

    নভেম্বর 22, 2026
    কৃষি

    ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টিতে ৭ জেলায় আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.