রাশিয়ান সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মস্কোতে ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’ এ শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) তিনি এই অনুষ্ঠানে অংশ নেন, যেখানে রাশিয়ান সেনাদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো হয়েছে।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ নেতৃত্ব দেন। অনুষ্ঠানটি প্রথানুসারে মেট্রোনোমের শব্দ দিয়ে এক মিনিট নীরবতা পালন করার মাধ্যমে শুরু হয়। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়, যা মিলিটারি অর্কেস্ট্রার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ১৫৪তম প্রিওব্রাঝেনস্কি ইনডিপেনডেন্ট কমান্ডেন্টস রেজিমেন্ট এর সম্মানসূচক কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়।
এ শ্রদ্ধা নিবেদন রাশিয়ান সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের আন্তরিক শ্রদ্ধা ও সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

