Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস
    বাংলাদেশ

    ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

    এফ. আর. ইমরানজুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের রাজধানী তেহরানে গত শুক্রবার (১৩ জুন) থেকে অব্যাহত ইসরায়েলি হামলার প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস ভবন ঝুঁকির মুখে পড়েছে। তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিনসহ কমপক্ষে দুটি সংবেদনশীল স্থাপনার এক কিলোমিটারের মধ্যে দূতাবাসের অবস্থানের কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে। ইসরায়েল এই স্থাপনাগুলোতে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। ফলে দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

    গত সোমবার (১৬ জুন) তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এই ঝুঁকির কথা উল্লেখ করা হয়। প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে দূতাবাসের সব কূটনীতিক ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে তেহরানের বাইরে উপযুক্ত নিরাপদ আবাসস্থল খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রতিবেদনে বলা হয়, দূতাবাস ভবনের কাছাকাছি তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আরেকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। এছাড়া, বাংলাদেশ দূতাবাসের নিকটে তেহরানের প্রধান দুটি আইটি সেন্টারের একটি অবস্থিত, যা যেকোনো সময় ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এসব কারণে দূতাবাস কমপ্লেক্স মোটেও নিরাপদ নয়।

    তেহরানে অবস্থানরত প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিক এখন পর্যন্ত মোটামুটি নিরাপদে রয়েছেন। তাদের অধিকাংশই ইতোমধ্যে তেহরানের বাইরে চলে গেছেন। তবে দূতাবাসের কর্মকর্তাদের মতে, ইসরায়েল তেহরানের সংবেদনশীল স্থাপনাগুলোকে নিখুঁতভাবে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইসরায়েলের তেহরান খালি করার ঘোষণার পর শহরের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।

    ইরানে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত, দুজন কর্মকর্তা, পাঁচজন কর্মচারী এবং তাদের পরিবারসহ প্রায় ৪০ জন রয়েছেন। এছাড়া রেডিও তেহরানে আটজন বাংলাদেশি ও তাদের পরিবারসহ ২৭ জন, তেহরানে ১০-১২ জন শিক্ষার্থী এবং প্রায় ১০ জন পেশাজীবী রয়েছেন। গত ১৩ জুন ২৮ জন বাংলাদেশি দেশে ফেরার কথা থাকলেও বিমান চলাচল বন্ধ থাকায় তারা আটকা পড়েছেন। সব মিলিয়ে তেহরানে শতাধিক বাংলাদেশি রয়েছেন।

    ইরানের বিভিন্ন স্থানে প্রায় ৬০০ বাংলাদেশি ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন, যারা সেখানে বিয়ে করে স্থায়ী হয়েছেন। এছাড়া প্রায় ৮০০ বাংলাদেশি অবৈধভাবে বিভিন্ন কাজে নিয়োজিত এবং ২০০ জন শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। মানব পাচারের ট্রানজিট হিসেবে ইরানে ৩০০-৫০০ বাংলাদেশি অবস্থান করছেন।

    বাংলাদেশ সরকার ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে তেহরানের দূতাবাসের কার্যক্রম তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য তেহরান দূতাবাসে হটলাইন চালু করা হয়েছে।

    সরকার তেহরানে থাকা বাংলাদেশিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনে তাদের তৃতীয় দেশে স্থানান্তর করা হবে। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবার, শিক্ষার্থী এবং পেশাজীবী বাংলাদেশিদের শহরের ৩০-৪০ কিলোমিটার বাইরে নিরাপদ স্থানে সরানোর পরিকল্পনা চলছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলার তীব্রতা এবং তেহরানের সংবেদনশীল অবকাঠামোতে আক্রমণের ঝুঁকির কারণে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সরকার এ ব্যাপারে সময়োপযোগী পদক্ষেপ নিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও ক্যামেরা

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.