Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ব খাদ্য পুরস্কার পাচ্ছেন কৃষি উদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু
    বাংলাদেশ

    বিশ্ব খাদ্য পুরস্কার পাচ্ছেন কৃষি উদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু

    এফ. আর. ইমরানজুন 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কৃষি উদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের এবারের পুরস্কার পাচ্ছেন কৃষি উদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু।

    প্রতিষ্ঠানটি গত মঙ্গলবার (২৪ জুন) এক ঘোষণায় ২৭ দেশের ৩৯ জনকে ‘টপ এগ্রি ফুড পাইওনিয়ার’ মনোনীত করে। তালিকায় লাল তীর সীডস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল মিন্টু রয়েছেন।

    চার দশকের বেশি সময় ধরে আবদুল আউয়াল মিন্টু বীজ, সবজি, প্রাণিসম্পদ খাতসহ কৃষি ও খাদ্য নিরাপত্তায় কাজ করছেন। ১৯৯৪ সালে মাত্র ২৫ একর জমিতে তিনি লাল তীর সীডস লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা এখন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ বেসরকারি কৃষি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। এটি জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর পর্যবেক্ষণে আঞ্চলিকভাবে সপ্তম স্থানে রয়েছে।

    এছাড়া আবদুল আউয়াল মিন্টুই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন (আইএসটিএ স্বীকৃত) দেশের একমাত্র বীজ পরীক্ষাগার প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগে দেশে হাইব্রিড ও উন্নত বীজের ব্যবহার জনপ্রিয় হয় এবং সবজি উৎপাদনে সাফল্য আসে।

    তাঁর গবেষণার মাধ্যমে দেশে প্রথমবারের মতো মহিষের জীবন রহস্য উন্মোচন হয়। পাশাপাশি উন্নত জাতের গরু মোটাতাজাকরণে সিমেন প্রযুক্তির প্রচলনও তাঁর হাত ধরেই শুরু হয়।

    পুরস্কারের বিষয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমি সব সময় কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। কৃষি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে অবদান রাখতে চাই। এ সম্মান আমাকে ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করবে।’

    ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন জানায়, প্রতিষ্ঠানের ৩৯তম বার্ষিকী উপলক্ষে আগামী ২১ থেকে ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস মইনসে নরম্যান ই. বোরলাগ আন্তর্জাতিক সংলাপে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

    ফাউন্ডেশনের সভাপতি মাশাল হোসেন বলেন, ‘বিশ্ব এখন খাদ্য, পুষ্টি ও জলবায়ুভিত্তিক সংকটের সম্মুখীন। ৩৯ সম্মানিত ব্যক্তি সাহসী পরিবর্তনকারী, যারা বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় মৌলিক পরিবর্তনে ভূমিকা রাখছেন।’

    এবার মনোনীতদের মধ্যে বিজ্ঞানী, কৃষক, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও মানবতাবাদী রয়েছেন, যারা বৈশ্বিক খাদ্য ব্যবস্থার টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, মার্কেট ও রেস্তোরাঁয় আগুন: যান চলাচল বন্ধ

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    গাছ থেকে পাঠাগার, হরিপুরে প্রাণ জোগাচ্ছে তরুণদের ‘অক্সিজেন’

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.