Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সেন্টমার্টিনে পানির নিচে চার গ্রাম
    বাংলাদেশ

    সেন্টমার্টিনে পানির নিচে চার গ্রাম

    হাসিব উজ জামানজুন 29, 2025Updated:জুন 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টানা ভারী বর্ষণে আবারও দুর্ভোগে পড়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। দ্বীপের অভ্যন্তরে পর্যাপ্ত ড্রেনেজ না থাকায় ঘরে ঘরে ঢুকছে বৃষ্টির পানি, পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত শতাধিক পরিবার।

    শনিবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম। তিনি বলেন, “দ্বীপের অভ্যন্তরীণ সড়কগুলোর পাশে কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি ঢুকলে তা সহজে নামতে পারে না। এতে গ্রামের পর গ্রাম ডুবে যায় পানিতে।”

    চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, বর্ষা শুরু হওয়ার পর থেকেই দ্বীপে নিয়মিত বৃষ্টি হচ্ছে। কিন্তু সাম্প্রতিক কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেন্টমার্টিন ইউনিয়নের অন্তত চারটি গ্রামের বহু বাড়িতে পানি ঢুকে পড়েছে। পানি সরতে দেরি হওয়ায় অনেকেই ঘরেই বন্দি হয়ে পড়েছেন।

    জলাবদ্ধতা প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “সেন্টমার্টিনে প্রায় ১০০টি পরিবার বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে। আমরা তাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠাচ্ছি। একই সঙ্গে দ্বীপে দীর্ঘমেয়াদি পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে কাজ করা হচ্ছে।”

    বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের ইউনিয়ন সেন্টমার্টিন, যার অপর নাম নারিকেল জিঞ্জিরা। এটি টেকনাফ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় ১০ হাজার। ইউনিয়নে মোট ১১টি গ্রাম রয়েছে, যেগুলোর অনেকগুলোতেই বর্ষায় জলাবদ্ধতা একটি পুরোনো সমস্যা।

    স্থানীয়রা বলছেন, সেন্টমার্টিনে পর্যটনের বিকাশ হলেও মৌলিক অবকাঠামো উন্নয়ন হয়নি বললেই চলে। বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। ঘরে পানি ঢুকে পড়া, সড়ক চলাচলের অনুপযোগী হয়ে যাওয়া, নোংরা পানি জমে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়া—এসব এখনকার নিয়মিত দৃশ্য।

    দ্বীপবাসীর দাবি, স্বল্পমেয়াদে ত্রাণ সহায়তার পাশাপাশি এখানে একটি কার্যকর ড্রেনেজ সিস্টেম গড়ে তুলতে হবে। তা না হলে প্রতি বছর বর্ষায় একই বিপর্যয়ের মুখোমুখি হবেন তারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    বেতন-বোনাসের দাবিতে বিসিসির পরিচ্ছন্নকর্মীদের ধর্মঘট: সড়কে ময়লার স্তূপ

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা-খ্যাতনামা ফুটবলার থেকে সংসদের স্পিকার

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.