Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনে ৮০ হাজার সেনা মোতায়েন নিশ্চিত
    বাংলাদেশ

    নির্বাচনে ৮০ হাজার সেনা মোতায়েন নিশ্চিত

    সিভি ডেস্কUpdated:আগস্ট 11, 2025আগস্ট 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    স্বরাষ্ট্র উপদেষ্টা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান- পুলিশ, র‍্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

    সোমবার ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আগের নির্বাচনে প্রতি কেন্দ্র দুইজন আনসার সদস্য থাকলেও এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।

    গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের গণমাধ্যমের সঠিক কাজের কারণে আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।

    জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হারানো বা লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহায়তার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।
    রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য দেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    তিনি বলেন, “হারিয়ে যাওয়া হাতিয়ার উদ্ধারে আমরা একটি সার্কুলার জারি করছি। তথ্য দেয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হবে। কত টাকা পুরস্কার দেওয়া যাবে, সেটা নির্ধারণের জন্য একটি কমিটি কাজ করছে। সম্ভবত দু-চার দিনের মধ্যে মিডিয়ায় ঘোষণা দেয়া হবে।”

    গত বছরের ৪ সেপ্টেম্বর যৌথ অভিযানের মাধ্যমে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৭০০টির বেশি পুলিশের অস্ত্রের সন্ধান মেলেনি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বর্তমান সরকার পতিত হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এই সময়ে বিভিন্ন থানা ও ফাঁড়িসহ পুলিশের স্থাপনা থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গোলাবারুদ লুট হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬১

    জুন 17, 2026
    বাংলাদেশ

    রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: ড. তিতুমীর

    জুন 17, 2026
    বাংলাদেশ

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

    জুন 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.