Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শাস্তির মুখে বিটিআরসির ৩০ কর্মকর্তা
    বাংলাদেশ

    শাস্তির মুখে বিটিআরসির ৩০ কর্মকর্তা

    সিভি ডেস্কআগস্ট 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত থেকে ব্যান্ডউইডথ আমদানির সীমা ৫০% নির্ধারণ বিটিআরসির
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নিয়োগ ও পদোন্নতিতে বড় ধরনের অনিয়মের প্রমাণ মিলেছে। এ কারণে মহাপরিচালক, কমিশনারসহ ৩০ জনের বেশি বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গত চার বছরে গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্প্রতি বিটিআরসিকে এ বিষয়ে চিঠি দিয়েছে।

    চিঠিটি ৩০ জুলাই জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষর করেন। এতে বলা হয়, যেসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত করার পাশাপাশি স্বাক্ষর করার ক্ষমতা (সাইনিং পাওয়ার) স্থগিত রাখতে হবে। এই নির্দেশ কার্যকর থাকবে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত।

    জ্যেষ্ঠ সহকারী সচিব শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বিটিআরসিকে চিঠি পাঠানো হয়েছে। তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিয়োগ কমিটি ও কমিশন সভার সিদ্ধান্তে নিয়োগ পাওয়া ২৯ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের বয়স ও শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তির শর্ত পূরণ করেনি। এদের অনেকে আবেদন করারও অযোগ্য ছিলেন।

    বিটিআরসি সূত্র জানায়, এ ২৯ জনের মধ্যে ১৫ জন ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছেন। তবে দায়িত্বশীল পদে থাকা বেশ কয়েকজন কর্মকর্তা সরাসরি অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

    তদন্তে যাদের নাম এসেছে- তাঁদের মধ্যে রয়েছেন সাবেক কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, মহাপরিচালক (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগ) আশীষ কুমার কুণ্ডু, পরিচালক এম এ তালেব, পরিচালক আফতাব মো. ওয়াদুদ, পরিচালক মো. এয়াকুব আলী ভূইয়া, উপপরিচালক আসাদুজ্জামান ও উপপরিচালক শারমিন সুলতানা।

    তদন্তে প্রমাণ মিলেছে, সাবেক কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী কোনো চুক্তি ছাড়াই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে তিনি যে বেতন-ভাতা নিয়েছেন, তা ফেরত আনার নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

    অন্যদিকে মহাপরিচালক আশীষ কুমার কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ, তিনি কমিশন সভার সুপারিশ ও নির্দিষ্ট প্রস্তাব ছাড়া সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটিয়েছেন এবং বিভিন্ন যোগাযোগে সময়ক্ষেপণ করেছেন। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমি কমিশনের সিদ্ধান্তের বাইরে কিছু করিনি।”

    উপপরিচালক আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াই—এমন অভিযোগও উঠে এসেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “তদন্ত প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। ২০০৯ সালের বিজ্ঞপ্তির যোগ্যতা অনুযায়ী আমি আবেদন করেছি। চাইলে বিজ্ঞপ্তি ও সার্টিফিকেট দেখাতে পারব।”

    এসব বিষয়ে জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। কমিশনের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের উপপরিচালক জাকির হোসেন খানও মন্তব্য করতে রাজি হননি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঋণ পুনঃতফসিলে ফাঁক: শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার অনিয়ম

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ঢাকা গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.