Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজধানীতে কোটি কোটি টাকার ফুটওভার ব্রিজে অব্যবস্থাপনার চিত্র
    বাংলাদেশ

    রাজধানীতে কোটি কোটি টাকার ফুটওভার ব্রিজে অব্যবস্থাপনার চিত্র

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফার্মগেটে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজটি হকারদের দখলে। এতে বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা | ছবি: বণিক বার্তা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর ফার্মগেট এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজটি এখন হকারদের দখলে। পথচারীদের নিরাপদ চলাচলের জন্য জাতীয় সংসদ ভবনের নকশায় তৈরি চতুর্মুখী এই ব্রিজটি ২০২৩ সালের অক্টোবরে চালু করা হয়। তবে বর্তমানে ব্রিজটির উপর বসেছে ৭১টি দোকান, সিঁড়িগুলো দখল করেছে ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ, আর সিঁড়ির মুখেও হকাররা দোকান বসিয়েছেন। ফলে নিরাপদ চলাচলের পরিবর্তে পথচারীরা ঝুঁকি নিয়ে সড়ক পারাপারে বাধ্য হচ্ছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।

    ১৩২ ফুট দীর্ঘ ও প্রায় ১৮ ফুট প্রশস্ত এই ব্রিজে রয়েছে ছয়টি পকেট এবং নগরবাসীর সুবিধার্থে যুক্ত করা হয় চলন্ত সিঁড়ি। কিন্তু সরজমিনে দেখা গেছে, একটি সিঁড়ি বন্ধ এবং দোকানে ভরা ব্রিজটি কার্যত বাজারে পরিণত হয়েছে। গার্মেন্টস, কসমেটিকস, ব্যাগ, খেলনা, খাবারসহ নানা পণ্যের দোকানের পাশাপাশি বসানো হয়েছে বক্সিং মেশিনও। একই চিত্র দেখা যাচ্ছে মহাখালী, বাড্ডা, নতুন বাজার, নর্দ্দা, বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন ফুটওভার ব্রিজে।

    পথচারীদের অভিযোগ, সরকারি সংস্থাগুলোর শিথিল নজরদারি ও আইন প্রয়োগে ব্যর্থতার কারণেই ফুটপাত ও ফুটওভার ব্রিজ হকারদের দখলে।

    উত্তর বাড্ডার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “ফুটপাত ও ওভারব্রিজ সব হকারদের দখলে। স্বাভাবিক চলাচলের পথ নেই।” অন্যদিকে সাজেদুর রহমানের মতে, “যোগাযোগ খাতের বিশৃঙ্খলা ফুটওভার ব্রিজ দখলের মধ্য দিয়েও প্রতিফলিত।”

    ছবি: সংগৃহীত

    পথচারী নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ২০২১ সালে ‘পথচারী নিরাপত্তা খসড়া প্রবিধানমালা’ প্রণয়ন করলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

    নগর বিশেষজ্ঞরা বলছেন, ব্যস্ত এলাকায় নিরাপদ চলাচলের জন্য ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখা জরুরি।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, “মানুষের চলাচলের পথে অবৈধ স্থাপনা থাকলে তা নাগরিক ভোগান্তি বাড়ায়। এগুলো দ্রুত উচ্ছেদ করা উচিত।”

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, সিটি করপোরেশন নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, তবে অভিযান শেষে জায়গাগুলো আবার দখল হয়ে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকা গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.