Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৪তম অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আর নেই
    আইন আদালত

    ১৪তম অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আর নেই

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 21, 2025সেপ্টেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আহমাদ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আহমাদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    সালাহ উদ্দীন বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ১টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। খবরটি নিশ্চিত করেন তাঁর মেজ সন্তান আবরার আহমাদ।

    আবরার জানান, আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর বাবার জানাজা হবে। বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

    সালাহ উদ্দীন আহমাদ দেশের ১৪তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেন তত্ত্বাবধায়ক সরকারের সময়, ২০০৮ সালের ২০ জুলাই। এর আগে ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১২ জানুয়ারি তিনি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন।

    তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন জানান, আজ হাইকোর্ট ও আপিল বিভাগে অবকাশকালীন কার্যক্রম বন্ধ থাকবে।

    সালাহ উদ্দীন আহমাদ ১৯৪৮ সালের ৮ ফেব্রুয়ারি নরসিংদীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

    শিক্ষাজীবনের পর আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তিনি ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৮২ সালের ১৮ জুন হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব নেন। ২০০২ সালে আপিল বিভাগে তালিকাভুক্ত হন। ১৯৭০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেও শিক্ষকতা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

    সেপ্টেম্বর 2, 2026
    বাংলাদেশ

    দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

    সেপ্টেম্বর 2, 2026
    অপরাধ

    টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডি—কিন্তু কীভাবে?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.