Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কক্সবাজার এখন আন্তর্জাতিক বিমানবন্দর
    বাংলাদেশ

    কক্সবাজার এখন আন্তর্জাতিক বিমানবন্দর

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 14, 2025অক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক মর্যাদা পেল কক্সবাজার বিমানবন্দর।

    রবিবার (১২ অক্টোবর) সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে পর্যটননগরী কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দেওয়া হয়।

    এর ফলে ঢাকার হযরত শাহজালাল, সিলেটের ওসমানী এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের পর কক্সবাজার যুক্ত হলো দেশের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকায়।

    সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪’–এর ক্ষমতাবলে এই ঘোষণা কার্যকর করা হয়েছে, যা জনস্বার্থে অবিলম্বে বলবৎ হবে।

    কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ২০২১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প শুরু হয়।
    প্রকল্পের আওতায় রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করা হয়, যাতে বড় আকারের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করতে পারে।

    সরকার পরিবর্তনের পর আগের কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ অব্যাহত থাকে। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরেজমিনে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।
    এরপর বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কর্মকর্তারাও নিয়মিত নির্মাণকাজ তদারকি করেন।

    তবে বিমানবন্দরটিকে আন্তর্জাতিকভাবে প্রস্তুত করার সরকারি উদ্যোগ থাকলেও এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে বেসরকারি এয়ারলাইন্সগুলো এখনো আগ্রহ দেখায়নি।
    চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ফ্লাইট নিয়মিত চললেও কক্সবাজার রুটকে এখনো বাণিজ্যিকভাবে লাভজনক মনে করছে না তারা।

    তবু কিছু ইতিবাচক উদ্যোগও দেখা যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মাস থেকেই কক্সবাজার–ঢাকা–কলকাতা রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
    এই রুট চালু হলে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক যাত্রার নতুন দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

    সেপ্টেম্বর 10, 2026
    বাংলাদেশ

    ঢাকাকে আমরা কীভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি

    সেপ্টেম্বর 9, 2026
    শিক্ষা

    শিশুর হাতে বই, ভবিষ্যতের হাতে আলো

    সেপ্টেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.