Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নভেম্বর-ডিসেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ
    বাংলাদেশ

    নভেম্বর-ডিসেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ

    এফ. আর. ইমরানঅক্টোবর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নভেম্বর ও ডিসেম্বর সেন্টমার্টিনের পর্যটন মৌসুমের মূল সময়। এই সময় পর্যটক যদি দ্বীপে ৪-৫ ঘণ্টা অবস্থান বা রাত্রিযাপন করতে না পারেন, তবে হোটেল, রিসোর্ট, শুঁটকি ও কাঁচা মাছ ব্যবসায়ী, ডাব বিক্রেতা, ভ্যান ও অটোরিকশা চালক, ইজিবাইক চালক ও শ্রমিকসহ পর্যটন নির্ভর মানুষের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    দ্বীপবাসীরা জানান, সরকারের নতুন নিয়ম অনুযায়ী নভেম্বর ও ডিসেম্বর দুই মাস পর্যটক রাত্রিযাপন করতে পারবে না। দিনে সর্বোচ্চ দুই হাজার পর্যটক অনুমোদিত থাকলেও রাত্রিযাপন নিষিদ্ধ থাকায় দ্বীপবাসীর আয় ব্যাহত হবে। আগে যেখানে ৫-৬ মাস পর্যটন মৌসুম চলত, এখন দিনে দুই হাজার পর্যটক হলেও রাত্রিযাপন না হলে দ্বীপবাসীর অর্থনীতি সংকুচিত হবে।

    তারা দাবি করেন, টেকনাফ দমদমিয়া ঘাট থেকে জাহাজ পুনরায় চলাচল শুরু করতে হবে এবং পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দিতে হবে। এই দুটি উদ্যোগ বাস্তবায়িত হলে সেন্টমার্টিনে পর্যটন নির্ভর প্রায় ৯০ শতাংশ মানুষের দুঃখ-কষ্ট কমবে এবং দ্বীপের অর্থনীতি স্বাভাবিক হবে।

    হোটেল মারমেইড রিসোর্টের দায়িত্বরত মো. তৈয়ব উল্লাহ বলেন, দেশীয় আবহাওয়া ও ছুটির দিন মিলিয়ে নভেম্বর-ডিসেম্বর পর্যটকদের জন্য সবচেয়ে উপযুক্ত। এই সময়কে পিক টাইম বলা হয়। কিন্তু দুই মাস রাত্রিযাপন নিষিদ্ধ থাকায় পর্যটকরা অন্য গন্তব্য বেছে নেবেন এবং দ্বীপের পর্যটন নির্ভর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, দ্বীপবাসী ও ব্যবসায়ীদের একমাত্র দাবি এই পিক টাইমে পর্যটকদের রাত্রিযাপন পুনর্বহাল করা।

    সেন্টমার্টিন হোটেল, রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলী আজম কোরেশি জানান, নভেম্বর থেকে ইনানী বা কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকরা জাহাজে দ্বীপে আসবেন। হোটেল ও রিসোর্টগুলো মোটামুটি প্রস্তুত থাকলেও দ্বীপের ৯০ শতাংশ মানুষ পর্যটনের ওপর নির্ভরশীল। দু’মাস রাত্রিযাপন বন্ধ থাকলে তারা কর্মহীন হয়ে পড়বেন এবং বিকল্প পথ নেই।

    শুঁটকি ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, দ্বীপে স্থায়ী আয়ের সুযোগ কম। মাছধরার পরিবারগুলি মাত্র চলতে পারে, কিন্তু শুঁটকির চাহিদা আসে শুধুমাত্র পর্যটক থাকলে। পর্যটক না এলে দোকান বন্ধ থাকে। পুরো পর্যটন মৌসুমে রাত্রিযাপনের সুযোগ থাকলে ব্যবসা সচল থাকবে এবং দ্বীপবাসীরা বাঁচতে পারবে।

    সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সাগরে মাছ ধরা ও পর্যটন ছাড়া দ্বীপবাসীদের দৃশ্যমান কোনো আয় নেই। পুরো মৌসুমে ব্যবসা চললে বাকি সময়ও চলে। গত বছর থেকে পরিবেশ রক্ষার নিয়মে পর্যটকরা দ্বীপে আসছেন, কিন্তু পর্যটন নির্ভর মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, এখনো বিস্তারিত অফিসিয়াল কাগজ আসেনি। কতজন পর্যটক দ্বীপে যাবে, কতদিন রাত্রিযাপন করতে পারবে, নভেম্বর থেকে পর্যটক যাওয়া শুরু হবে কি না—সব কিছু এখনও নিশ্চিত নয়। আগের সিদ্ধান্ত এখনও বহাল আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন, করলেন আবেদন

    এপ্রিল 12, 2026
    বাংলাদেশ

    ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

    এপ্রিল 12, 2026
    ব্যাংক

    আলী রেজা ইফতেখার: বাংলাদেশের ব্যাংকিং খাতের এক শ্রেষ্ঠত্বের ধ্রুবতারা

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.